বাংলাদেশ

মিয়ানমার সীমান্তের গুলিতে আহত শিশু হুজাইফার মৃত্যু

  • 6:07 pm - February 07, 2026
  • পঠিত হয়েছে:১৭২ বার
হুজাইফা আফনান ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ ফেব্রুয়ারি- মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত টেকনাফের শিশু হুজাইফা আফনান আর বেঁচে নেই। টানা ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়ে শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হুজাইফার বয়স ছিল ১২ বছর।

শিশুটির চাচা শওকত আলী জানান, সকালে চিকিৎসকরা হুজাইফাকে মৃত ঘোষণা করেছেন। মরদেহ বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে। তিনি দেশবাসীর কাছে তার ভাতিজির জন্য দোয়া চান।

এর আগে গত ১১ জানুয়ারি সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমারের ওপার থেকে আসা গুলিতে গুরুতর আহত হয় হুজাইফা। সে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিনের মেয়ে। গুলিটি সরাসরি তার মাথায় লাগে। প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে একই দিন সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।

চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও হুজাইফার অবস্থা সংকটজনকই থেকে যায়। দুই দিন পর ১৩ জানুয়ারি বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ সে সময় গণমাধ্যমকে জানান, অস্ত্রোপচার করা হলেও ঝুঁকির কারণে মস্তিষ্কে বিদ্ধ গুলিটি অপসারণ করা সম্ভব হয়নি। তবে মস্তিষ্কের চাপ কমানোর সর্বোচ্চ চেষ্টা করা হয়।

সীমান্ত এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে এমন এক সময়ে, যখন মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে। মংডু টাউনশিপসহ আশপাশের এলাকায় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে দেশটির জান্তা বাহিনী বিমান হামলা জোরদার করেছে। পাশাপাশি ড্রোন হামলা, মর্টার শেল নিক্ষেপ ও বোমা বিস্ফোরণের ঘটনাও বেড়েছে।

এই সংঘাতের সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্তবর্তী জনপদে। টেকনাফের বিভিন্ন এলাকায় গোলাগুলির শব্দে ঘরবাড়ি কেঁপে উঠছে। কখনও ছোঁড়া গুলি এসে পড়ছে বসতঘর, চিংড়িঘের কিংবা নাফ নদীতে। হুজাইফার মৃত্যু সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে গভীর উদ্বেগ তৈরি করেছে।

শিশুটির মৃত্যুর খবরে টেকনাফ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পৃথক বার্তায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুর আহমদ আনোয়ারী হুজাইফার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে স্থানীয় বাসিন্দারা বলছেন, সীমান্তে নিরস্ত্র মানুষ বিশেষ করে শিশুদের জীবন আজ চরম ঝুঁকির মধ্যে রয়েছে। তারা অবিলম্বে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের জরুরি ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

এই শাখার আরও খবর

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au