বিশ্ব

একদিনের ব্যবধানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অর্ধশতাধিক যুদ্ধবিমান

  • 1:51 pm - February 18, 2026
  • পঠিত হয়েছে:১৬৩ বার
মাত্র একদিনের ব্যবধানে মধ্যপ্রাচ্যে কয়েক ডজন যুদ্ধবিমান নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। গতকাল বুধবার (১৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং সংস্থাগুলো।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৮ ফেব্রুয়ারি- মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মাত্র একদিনের ব্যবধানে ওই অঞ্চলে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং সংস্থাগুলো।

বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এফ-২২, এফ-৩৫ ও এফ-১৬ ধরনের যুদ্ধবিমান সেখানে নিয়ে গেছে। পাশাপাশি মাঝআকাশে জ্বালানি সরবরাহে সক্ষম একাধিক রিফুয়েলার বিমানও মোতায়েন করা হয়েছে।

এ পদক্ষেপ এমন সময় নেওয়া হলো, যখন সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আবারও বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। কূটনৈতিক তৎপরতার মধ্যেই সামরিক উপস্থিতি বাড়ানো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সংবাদমাধ্যম Axios-কে এক মার্কিন কর্মকর্তা জানান, গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যে ৫০টির বেশি যুদ্ধবিমান আনা হয়েছে।

এর আগে ওই অঞ্চলে বিমানবাহী রণতরীসহ বিভিন্ন যুদ্ধজাহাজের বড় বহর জড়ো করে যুক্তরাষ্ট্র। নতুন করে যুদ্ধবিমান মোতায়েন সেই প্রস্তুতিরই অংশ হিসেবে দেখা হচ্ছে।

গত জানুয়ারিতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা কঠোরভাবে দমন করে দেশটির নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহারের অভিযোগের প্রেক্ষাপটে ইরানকে ঘিরে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র।

সূত্র: এক্সিওস

এই শাখার আরও খবর

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au