বিশ্ব

পাকিস্তানে বোমা হামলা, ১১ সেনাসহ নিহত ২৪

  • 4:07 pm - February 18, 2026
  • পঠিত হয়েছে:২০০ বার
পাকিস্তানে হামলা-পাল্টা হামলায় ২৪ জন নিহত হয়েছে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৮ ফেব্রুয়ারি-  পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়ার (কে-পি) বাজাউর জেলায় একটি চেকপোস্টে বোমা হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা। পরে নিরাপত্তা বাহিনী হামলার প্রতিক্রিয়ায় পাল্টা অভিযান চালায়। এই ঘটনায় ১১ সেনা, ১২ বিদ্রোহী গোষ্ঠীর সদস্য ও ১ কিশোরী নিহত হয়েছে। দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, আইএসপিআর জানিয়েছে, ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে বিদেশ-সমর্থিত একটি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত সদস্যরা চেকপোস্টের নিরাপত্তা ভাঙার চেষ্টা চালায়। নিরাপত্তা বাহিনী দ্রুত ও কার্যকরভাবে তাদের প্রতিরোধ করে। পালানোর সময় সেনারা ১২ জন বিদ্রোহী গোষ্ঠীর সদস্যকে হত্যা করতে সক্ষম হয়।

বিবৃতিতে আরও বলা হয়, হামলার সময় বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা বিস্ফোরক বোঝাই একটি যান চেকপোস্টের সীমানায় ধাক্কা দেয়। শক্তিশালী বিস্ফোরণে অবকাঠামোর কিছু অংশ ধসে পড়ে এবং এতে ১১ জন নিরাপত্তা সদস্য নিহত হন। বিস্ফোরণে আশপাশের আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় এক কিশোরী নিহত হয়েছে এবং নারী ও শিশুসহ আরও সাতজন আহত হয়েছে।

নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে যুক্ত সদস্যদের ‘ফিতনা আল-খাওয়ারিজ’ বলে থাকে পাকিস্তান। আইএসপিআর জানিয়েছে, এলাকায় এখনো তল্লাশি ও স্যানিটাইজেশন অভিযান চলছে। কর্মকর্তারা জানান, জাতীয় কর্মপরিকল্পনার আওতায় ফেডারেল অ্যাপেক্স কমিটির অনুমোদিত ‘আজম-ই-ইস্তেহকাম’ ভিশনের অধীনে বিদ্রোহী গোষ্ঠীর বিরোধী অভিযান পূর্ণ গতিতে অব্যাহত রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের এই আত্মত্যাগ দেশের নিরাপত্তা রক্ষার অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বাজাউরে হামলার তীব্র নিন্দা জানান এবং বিদ্রোহী গোষ্ঠীর এই হামলাকে কাপুরুষোচিত বলে অভিহিত করেন।

পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও হামলার নিন্দা জানিয়ে নিহত ১১ নিরাপত্তা সদস্য ও এক নিরীহ বেসামরিক নাগরিকের জন্য শোক প্রকাশ করেন। তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়ায় ১২ জন বিদ্রোহী গোষ্ঠীর সদস্য নির্মূল করা সম্ভব হয়েছে।

খাইবার-পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি বাজাউর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, নিরাপত্তা সদস্য ও কিশোরীর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তিনি তাত্ক্ষণিক ও সর্বাত্মক উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন।

এই শাখার আরও খবর

‘চেয়ারম্যান-মেম্বার প্রার্থী দেবেন, নলা নিয়ে বাড়ি যেতে পারবেন না’: সংসদ সদস্য

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থী বাছাইয়ের দায়িত্ব সংসদ সদস্যের বলে মন্তব্য করেছেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম…

শেষনিশ্বাস পর্যন্ত দেশসেবা করতে চান, অবসরের জল্পনা উড়িয়ে দিলেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনই রাজনীতি থেকে অবসরের কথা ভাবছেন না, এমন ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশ ও দেশের মানুষের সেবায়…

অভিযোগ জানাতে থানায় গিয়ে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নারীর

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সেরাইকেলা-খারসাওয়ান জেলায় অভিযোগ জানাতে গিয়ে থানার ভেতরেই এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন এক নারী। এ ঘটনায় অভিযুক্ত কনস্টেবলকে গ্রেপ্তার করেছে…

সৌদিতে গলাটিপে হত্যার পর মরুভূমিতে বালুচাপা, অবশেষে জসিমের মরদেহ এলো দেশে

ওটিএন বাংলা রিপোর্ট : পরিবারের মুখে হাসি ফোটাতে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন চাঁদপুরের জসিম উদ্দিন। স্বপ্ন ছিল, প্রবাসে পরিশ্রম করে স্ত্রী ও তিন মেয়ের ভবিষ্যৎ…

তাহসিফের বান্ধবী দিশা গ্রেপ্তারের পর রিমান্ডে, কে এই রহস্যময়ী তরুণী?

ওটিএন বাংলা রিপোর্ট :  বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় একের পর এক নতুন তথ্য সামনে আসছে। এবার আলোচনায় এসেছেন ১৯…

গোল্ড কোস্টে সংগীত উৎসবে গ্র্যান্ডস্ট্যান্ড ধস, হাসপাতালে চারজন

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে একটি সংগীত উৎসবে শত শত দর্শকের বসার জন্য তৈরি গ্র্যান্ডস্ট্যান্ড ধসে অন্তত চারজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au