বাংলাদেশ

বরিশালে সাবেক এমপি জেবুন্নেছা আফরোজসহ ৩ আওয়ামী লীগ নেতার জামিন

  • 4:29 pm - February 18, 2026
  • পঠিত হয়েছে:২৯২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৮ ফেব্রুয়ারি- বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ দীর্ঘ প্রায় নয় মাস কারাবন্দি থাকার পর জামিন পেয়েছেন। একই সঙ্গে জামিন দেওয়া হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের বরিশাল মহানগর সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনসহ দুইজনকে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন মঞ্জুর করেন। বরিশাল সদর থানার সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

আদালতের আদেশ অনুযায়ী, জামিনপ্রাপ্তরা হলেন:

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ।মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন।মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন।

জেবুন্নেছা আফরোজকে ২০২৫ সালের ১৭ মে ঢাকার বাসা থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে বরিশালের অন্তত ছয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সেই সময় থেকে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

আদালতের জামিনের পর নেতারা মুক্তি পাবেন এবং আইনি প্রক্রিয়ার আওতায় পরবর্তী শুনানি পর্যন্ত বাড়তি নিরাপত্তা ও শর্তের মধ্যে জীবনযাপন করবেন।

এই শাখার আরও খবর

‘চেয়ারম্যান-মেম্বার প্রার্থী দেবেন, নলা নিয়ে বাড়ি যেতে পারবেন না’: সংসদ সদস্য

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থী বাছাইয়ের দায়িত্ব সংসদ সদস্যের বলে মন্তব্য করেছেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম…

শেষনিশ্বাস পর্যন্ত দেশসেবা করতে চান, অবসরের জল্পনা উড়িয়ে দিলেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনই রাজনীতি থেকে অবসরের কথা ভাবছেন না, এমন ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশ ও দেশের মানুষের সেবায়…

অভিযোগ জানাতে থানায় গিয়ে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নারীর

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সেরাইকেলা-খারসাওয়ান জেলায় অভিযোগ জানাতে গিয়ে থানার ভেতরেই এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন এক নারী। এ ঘটনায় অভিযুক্ত কনস্টেবলকে গ্রেপ্তার করেছে…

সৌদিতে গলাটিপে হত্যার পর মরুভূমিতে বালুচাপা, অবশেষে জসিমের মরদেহ এলো দেশে

ওটিএন বাংলা রিপোর্ট : পরিবারের মুখে হাসি ফোটাতে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন চাঁদপুরের জসিম উদ্দিন। স্বপ্ন ছিল, প্রবাসে পরিশ্রম করে স্ত্রী ও তিন মেয়ের ভবিষ্যৎ…

তাহসিফের বান্ধবী দিশা গ্রেপ্তারের পর রিমান্ডে, কে এই রহস্যময়ী তরুণী?

ওটিএন বাংলা রিপোর্ট :  বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় একের পর এক নতুন তথ্য সামনে আসছে। এবার আলোচনায় এসেছেন ১৯…

গোল্ড কোস্টে সংগীত উৎসবে গ্র্যান্ডস্ট্যান্ড ধস, হাসপাতালে চারজন

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে একটি সংগীত উৎসবে শত শত দর্শকের বসার জন্য তৈরি গ্র্যান্ডস্ট্যান্ড ধসে অন্তত চারজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au