শেষনিশ্বাস পর্যন্ত দেশসেবা করতে চান, অবসরের জল্পনা উড়িয়ে দিলেন মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনই রাজনীতি থেকে অবসরের কথা ভাবছেন না, এমন ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশ ও দেশের মানুষের সেবায়…
মেলবোর্ন, ১৯ ফেব্রুয়ারি- ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দৈনিক কালবেলার প্রতিনিধি সাইফুল্লাহ শামীমের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার বেলা ১১টার দিকে ভাঙ্গা পৌরসভার কাপুরিয়া সদরদী এলাকার হেলিপ্যাড সংলগ্ন গাজীরভিটা মসজিদের সামনে তাকে কুপিয়ে আহত করা হয়।
আহত সাইফুল্লাহ শামীমকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
সাংবাদিক শামীম বলেন, কাপুরিয়া সদরদী এলাকায় জমি কেনাবেচার ক্ষেত্রে চাঁদা দাবি করা হচ্ছে—এমন অভিযোগের তথ্য সংগ্রহ করতে তিনি সেখানে যান। চৌধুরীকান্দা সদরদী গ্রামের কোটন মুন্সির ছেলে রামিম মুন্সির কাছে এ বিষয়ে বক্তব্য চাইলে তিনি তাকে একটি ফাঁকা স্থানে নিয়ে যান। সেখানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রামিম মুন্সির বিরুদ্ধে ভাঙ্গা থানায় একাধিক মামলা রয়েছে, যার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলাও রয়েছে। নির্বাচনের আগে তিনি আত্মগোপনে থাকলেও পরে এলাকায় প্রকাশ্যে দেখা গেছে বলে দাবি স্থানীয়দের।
এ ঘটনায় আহত সাংবাদিক ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলী জানান, অভিযুক্তের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত হামলাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au