বাংলাদেশ

বিএনপি ক্ষমতায় আসার পরের দিনই বিক্ষোভের মুখে অফিস ছাড়তে বাধ্য হলেন বাসসের এমডি

  • 4:29 am - February 19, 2026
  • পঠিত হয়েছে:১৫০ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৯ ফেব্রুয়ারি- সাংবাদিক ও কর্মচারীদের বিক্ষোভের মুখে বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ কার্যালয় ত্যাগ করেছেন। বুধবার দুপুরে রাজধানীর পল্টনে সংস্থার প্রধান কার্যালয়ে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট একাধিক সাংবাদিক জানান, দুপুরে একটি সভায় এমডির বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হয় এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। পরে উপস্থিত সাংবাদিক-কর্মচারীদের একটি অংশ তার কক্ষে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন। একপর্যায়ে বাকবিতণ্ডার পর তিনি কার্যালয় থেকে বের হয়ে যান। এরপর সেদিন আর তিনি অফিসে ফেরেননি।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক খুরশীদ আলম এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ কয়েকজন সাংবাদিক নেতা। খুরশীদ আলম বলেন, সাংবাদিক-কর্মচারীরা তাদের অভিযোগ তুলে ধরেন এবং সম্ভাব্য কর্মসূচির প্রতি সমর্থন জানানো হয়। সভা শেষে তিনি চলে আসেন, পরে এমডির কক্ষে গিয়ে তাকে কেউ চায় না বলে জানানো হয়েছে বলে শুনেছেন।

বাসসের শ্রমিক সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক রহিম উদ্দীন বলেন, বৈঠকের সিদ্ধান্ত এমডিকে জানিয়ে বলা হয় যে তার অধীনে কেউ কাজ করতে আগ্রহী নন। এরপরই তিনি কার্যালয় ত্যাগ করেন।

এদিকে বিকেলে ফেইসবুকে দেওয়া এক পোস্টে মাহবুব মোর্শেদ অভিযোগ করেন, স্বীকৃত পদ্ধতি অনুসরণ না করে ‘মব তৈরি করে’ তাকে অপসারণের চেষ্টা করা হচ্ছে। তিনি লেখেন, সরকার চাইলে চুক্তি বাতিলের প্রক্রিয়া অনুসরণ করতে পারে, কিন্তু অফিসে হামলা বা তালা দেওয়ার মাধ্যমে চাপ সৃষ্টি করা উচিত নয়।

২০২৪ সালের ১৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের সময়ে দুই বছরের জন্য বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পান মাহবুব মোর্শেদ। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন সংগঠনের সঙ্গে তার মতবিরোধ ছিল বলে সংস্থার একাধিক সাংবাদিক জানান। বদলি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে অসন্তোষও তৈরি হয়।

ঘটনার বিষয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি। বার্তারও কোনো জবাব মেলেনি।

ঘটনার পর সংস্থাটির ভেতরে পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে বাসসের নেতৃত্ব ও কার্যক্রমের ভবিষ্যৎ।

এই শাখার আরও খবর

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au