সর্বশেষ

কোটি টাকা আদায়ে কমিটি করছে বাফুফে

  • 3:07 am - February 23, 2026
  • পঠিত হয়েছে:৮৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ ফেব্রুয়ারি-বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের কাছে বাফুফের দেনা রয়েছে কোটি কোটি টাকা। আবার বাফুফেও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে কোটি টাকার উপরে পাবে। বাফুফের জরুরি নির্বাহী কমিটির সভায় প্রাপ্য টাকা আদায়ের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

বাফুফের জরুরি সভা অনলাইনে অনুষ্ঠিত হয়। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল থাইল্যান্ড থেকে এই সভায় যুক্ত ছিলেন। এই সভায় ২০২৪ সালের অডিট পাশ হয়েছে যা ফিফায় পাঠানো হবে। ২০২৪ সাল এবং পূর্ববর্তী সময়ে বাফুফের পাওনা যাদের কাছে রয়েছে সেই পাওনা আদায়ে বা তদারকি করতে একটি চার সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

চার সদস্যের কমিটিতে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল, সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী এবং নির্বাহী কমিটির দুই সদস্যকে অর্ন্তভুক্ত করার আলোচনা হয়েছে সভায়। সহ-সভাপতি ফাহাদ করিমকে কমিটিতে নেয়ার আলোচনা উঠলেও পরবর্তীতে সেটা থেমে যায় কারণ ফেডারেশন ফাহাদের প্রতিষ্ঠান কে-স্পোর্টসের কাছেই অর্থ পায়।

বর্তমান সহ-সভাপতি ফাহাদ করিমের প্রতিষ্ঠান কে-স্পোর্টসের সঙ্গে বাফুফের দেনা-পাওনার বিষয়টি এখনো অমীমাংসিত। সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানের প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কাছেও বাফুফের পাওনা রয়েছে। বাফুফের হিসাব অনুযায়ী এই দুই প্রতিষ্ঠানের কাছে পাওনার পরিমাণ ৫ কোটি টাকার উপর। কে স্পোর্টস ও বসুন্ধরা গ্রুপ উভয়ের আবার ভিন্ন ব্যাখ্যা। কে স্পোর্টসের দাবি, চুক্তি ভঙ্গ করায় বাফুফে অর্থ পাবে না। বসুন্ধরা কিংস ফেডারেশনের কাছে বিভিন্ন লিগ, টুর্নামেন্টের প্রাইজমানি, অংশগ্রহণ ফি আরো কিছু বিষয় সমন্বয় হলে নাকি বসুন্ধরা উল্টো বাফুফের কাছে পায় এমনটা দাবি রয়েছে ঐ পক্ষের।

সভা সূত্রের খবর, ২০২৪ সালে বাফুফের আয় ছিল ৩৮ কোটি টাকা। এর বিপরীতে ব্যয় ৩৩ কোটি। ঐ বছর ৫ কোটি টাকা উদ্বৃত্ত ছিল। বিগত অর্থ বছরে ১৯ কোটি টাকা ঘাটতি ছিল।

এই শাখার আরও খবর

সিজেপির বিক্ষোভে অচল দিল্লি, নিরাপত্তাজনিত কারণে একসঙ্গে বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

মেলবোর্ন, ২৩ জুলাই: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ আরও তীব্র হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে…

প্যারিসে উদ্ধার হলো সহযোগী ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ।…

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

মেলবোর্ন, ২৩ জুলাই:  দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় আহত হয়েও আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ২৫ বছর…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে যাত্রা শুরু রেভলুটের, ব্যাংকিং খাতে বাড়ল নতুন প্রতিযোগিতা

মেলবোর্ন, ২৩ জুলাই: বিশ্বের অন্যতম শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠান রেভলুট ব্যাংক আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে। দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ব্যাংকিং…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au