সর্বশেষ

টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে ভারতকে পাত্তা দিলো না দক্ষিণ আফ্রিকা

  • 4:54 am - February 23, 2026
  • পঠিত হয়েছে:৯৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ ফেব্রুয়ারি-টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে পাত্তাই দিল না দক্ষিণ আফ্রিকা। দিনের দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের কাছে ৭৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে ভারত। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৭ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় সূর্যকুমার যাদবদের ইনিংস।

রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ভারত। এইডেন মার্করামের করা বলে রায়ান রিকেলটনের হাতে ক্যাচ তুলে দেন ব্যাটার ইষাণ কিষাণ। পরের ওভারের প্রথম বলেই তিলক ভার্মাকে সাজঘরের পথ ধরান মার্কো ইয়ানসেন। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে ফেরেন অভিষেক শর্মাও। ইষাণ শূন্য, তিলক ১ ও অভিষেক ১৫ রানে আউট হন।

ওয়াশিংটন সুন্দরকে নিয়ে দেখে-শুনে খেলার চেষ্টা চালান দলনেতা সূর্যকুমার যাদব। কিন্তু অধিনায়কের রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলা সুবিধা করতে পারেনি। দুজনকেই সাজঘরের পথ ধরান প্রোটিয়া বোলিং অলরাউন্ডার কোরবিন বোচ।

ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধের চেষ্টা চালান শিবাম দুবে ও হার্দিক পান্ডিয়া। কিন্তু সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। কেশব মহারাজের বলে আউট হন পান্ডিয়া। ৩৭ বলে ৪২ রান করেন দুবে। এছাড়া আর্শদিপ ১ রান করেন। আর রানের দেখা পাননি বরুণ চক্রবর্তী, রিংকু সিং ও জাস্প্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন মার্কো ইয়ানসেন। তিনটি উইকেট নেন কেশব মহারাজ।

এর আগে আহমেদাবাদে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এইডেন মারক্রাম। কিন্তু ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি প্রোটিয়ারা। জাস্প্রিত বুমরাহর করা ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরের পথ ধরেন ওপেনার কুইন্টন ডি কক। পরের দুই ওভারে আউট হন এইডেন মারক্রাম ও রায়ান রিকেলটন। আউট হওয়ার আগে ডি কক ৬, মারক্রাম ৪ ও রিকেলটন ৭ রান করেন।

মাত্র ২০ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ উইকেট জুটিতে চাপ সামলে নেন ডেভিড মিলার ও ডেওয়াল্ড ব্রেভিস। ক্রমেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হতে থাকেন তারা। মাত্র ৫০ বলে দুজন মিলে গড়েন ৯৭ রানের জুটি। তাতেই বড় সংগ্রহের ভিত পায় প্রোটিয়ারা।

মাত্র ২৯ বলে তিনটি করে চার ও ছয়ের মাধ্যমে ৪৫ রান করে আউট হন ব্রেভিস। এদিকে ফিফটি তুলে নেন মিলার। তার ইনিংস থামে ৬৩ রানে। ৩৫ বলে খেলা তার এই ইনিংসটি সাতটি চার ও তিনটি ছয়ে সাজানো।

এই দুই ব্যাটার আউট হওয়ার পর রানের গতি মন্থর হয় দক্ষিণ আফ্রিকার। শেষদিকে দলীয় স্কোরে কিছু রান যোগ করেন ট্রিস্টান স্টাবস। মাত্র ২৪ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া মার্কো ইয়ানসেন ২, কোরবিন বোচ ৫ ও ক্যাগিসো রাবাদা শূন্য রান করেন।

ভারতের সবচেয়ে সফল বোলার জাস্প্রিত বুমরাহ। ৪ ওভারে মাত্র ১৫ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন তিনি। দুটি উইকেট নেন আর্শদিপ সিং। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন বরুণ চক্রবর্তী ও শিবাম দুবে।

এই শাখার আরও খবর

সিজেপির বিক্ষোভে অচল দিল্লি, নিরাপত্তাজনিত কারণে একসঙ্গে বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

মেলবোর্ন, ২৩ জুলাই: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ আরও তীব্র হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে…

প্যারিসে উদ্ধার হলো সহযোগী ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ।…

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

মেলবোর্ন, ২৩ জুলাই:  দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় আহত হয়েও আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ২৫ বছর…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে যাত্রা শুরু রেভলুটের, ব্যাংকিং খাতে বাড়ল নতুন প্রতিযোগিতা

মেলবোর্ন, ২৩ জুলাই: বিশ্বের অন্যতম শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠান রেভলুট ব্যাংক আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে। দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ব্যাংকিং…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au