সর্বশেষ

সাকিবের সেই ফাইল আজ পৌঁছে যাবে সচিবলায়ে

  • 3:18 am - February 24, 2026
  • পঠিত হয়েছে:১৩২ বার
ছবি: সংগৃহীত

২৪ ফেব্রুয়ারি-২০২৪ সালে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর আর লাল সবুজের জার্সিতে খেলা হয়নি তার। এমনকি মামলা থাকার কারণে দেশের মাটিতেও আসেননি সাকিব। যদিও একবার দেশে ফেরার চেষ্টায় দুবাই পর্যন্ত এসে আবার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে তাকে।

নতুন করে আবারো সাকিবের দেশে ফেরা নিয়ে আলোচনা হচ্ছে। বিসিবির একজন পরিচালক নাম না প্রকাশ করার স্বার্থে ওটিএন বাংলাকে জানায় সাকিবের মামলার ফাইল যাচ্ছে সচিবলায়ে।

সেই পরিচালক বলেন,ক্রীড়া প্রতিমন্ত্রীকে সাকিবের ফাইলের ব্যাপারে ব্রিফ করা হয়েছে। ওনি বলেছেন ফাইলটা সচিবকে দিয়ে দিতে। এটা আজ সচিব বরাবর পৌঁছে দেয়া হবে এতটুকুই আপডেট।’

এর আগে গেল শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, ‘সাকিবের বিষয়টা চলমান ছিল। আমি সভাপতি হওয়ার পর থেকেই চেষ্টা করছি। সাকিবের ফিটনেস এবং প্রফেশনালিজম নিয়ে কোনো সন্দেহ নেই।’

‘ক্রিকেট বোর্ড সবসময় চায় সে বাংলাদেশের হয়ে খেলুক। সাকিব আমাদের জন্য একটা অ্যাসেট এবং ব্র্যান্ড। তার ফিটনেস দেখে তাকে সিলেক্ট করা আমাদের পার্ট, তবে আইনি বিষয়গুলো সরকার দেখছে। আশা করছি আপনারা খুব দ্রুতই একটা সুখবর পাবেন।’-যোগ করেন তিনি।

এই শাখার আরও খবর

সিজেপির বিক্ষোভে অচল দিল্লি, নিরাপত্তাজনিত কারণে একসঙ্গে বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

মেলবোর্ন, ২৩ জুলাই: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ আরও তীব্র হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে…

প্যারিসে উদ্ধার হলো সহযোগী ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ।…

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

মেলবোর্ন, ২৩ জুলাই:  দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় আহত হয়েও আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ২৫ বছর…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে যাত্রা শুরু রেভলুটের, ব্যাংকিং খাতে বাড়ল নতুন প্রতিযোগিতা

মেলবোর্ন, ২৩ জুলাই: বিশ্বের অন্যতম শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠান রেভলুট ব্যাংক আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে। দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ব্যাংকিং…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au