সর্বশেষ

টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

  • 4:34 am - February 24, 2026
  • পঠিত হয়েছে:১০৩ বার
MUMBAI, INDIA - FEBRUARY 23: Shimron Hetmyer and Rovman powell of West Indies reacts after a six during the ICC Men's T20 World Cup India & Sri Lanka 2026 Super 8 match between Zimbabwe and West Indies at Wankhede Stadium on February 23, 2026 in Mumbai, India. (Photo by Nikhil Patil/Getty Images)

মেলবোর্ন ২৪ ফেব্রুয়ারি-আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বের ম্যাচে জিম্বাবুয়েকে ১০৭ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করতে নেমে হেটমায়ারের ৩৪ বলে ৮৫ রানের ইনিংসের সুবাদে ২৫৪ রানের পুঁজি দাঁড় করায় ক্যারিবিয়ানরা। জবাবে জিম্বাবুয়ে থেমেছে ১৪৭ রান করে।

মুম্বাইয়ে টসে জিতে আগে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। আগে ব্যাট করতে নেমে শুরুটা অত ভালো হয়নি উইন্ডিজের। ব্রেন্ডন কিং এবং শাই হোপের ওপেনিং জুটি ভেঙেছে দলের ১৭ রানের মাথাতে। ১২ বলে ৯ রান করে বিদায় নেন কিং। এরপর তিনে নেমে তাণ্ডব শুরু করেন শিমরন হেটমায়ার। পাওয়ারপ্লের ফায়দা লুটেছেন হেটমায়ার। হোপ কিছুটা সংগ্রাম করছিলেন। ১২ বলে ১৪ রান করে দলের ৫৪ রানের মাথাতে বিদায় নেন তিনি। পাওয়ারপ্লের ৬ ওভারে জোড়া উইকেট হারিয়ে ৫৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।

পাওয়ারপ্লে শেষে শুরু হয় হেটমায়ারের তাণ্ডব। চারে নেমে যোগ দেন রভম্যান পাওয়েল। দুজনের ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে রকেটের গতিতে ছুটেছে ওয়েস্ট ইন্ডিজের। আগ্রাসী ব্যাটিংয়ে রান বের করেছেন হেটমায়ার। দ্রুতই ছুঁয়ে ফেলেন ফিফটিও।

পাওয়েলও ছিলেন সাবলীল। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে ছুটে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ের বোলারদের কচুকাটা করে দলের বোর্ডে রান তুলেছেন। হেটমায়ার ছুটেছেন সেঞ্চুরির দিকে। তিন অঙ্কের ম্যাজিক ফিগারের খুব কাছে গিয়ে থেমেছেন হেটমায়ার। ৩৪ বলে ৮৫ রানের ধুন্ধমার ইনিংসের পর দলের ১৭৬ রানের মাথাতে বিদায় নেন তিনি।

হেটমায়ার-পাওয়েলের ব্যাটিংয়ে স্টিম রোলার চলেছে জিম্বাবুয়ের উপর। 
পাওয়েল ফিফটি তুলেছেন। ৩৫ বলে ৫৯ রান করে দলের ১৯৪ রানের মাথাতে আউট হন তিনি।

শেষ দিকেও চলেছে ঝড়ো ব্যাটিং। ১০ বলে ২১ রানের ক্যামিও খেলেন রোমারিও শেফার্ড। ৪ বলে ১৩ রান করেছেন জেসন হোল্ডার। ১৩ বলে ৩১ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন শেরফান রাদারফোর্ড। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ২৫৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ

জবাবে বল হাতে জিম্বাবুয়েকে ঘূর্ণি জাদুতে কাবু করে উইন্ডিজ। 
দলের ৯৪ রানের মাথাতে ২০ বলে ২৭ রানের ইনিংস খেলে বিদায় নিয়েছেন রাজা। এরপরই যেন শনির দশা লাগে জিম্বাবুয়ের ইনিংসে। বাকি ব্যাটাররাও যোগ দিয়ে ফেলেন আসা-যাওয়ার মিছিলে। টনি করেছেন ১৬ বলে ১৪ রান।

৯৪/৪ থেকে ১০৩/৯ হয়ে যায় জিম্বাবুয়ে। মাত্র ৯ রানের মধ্যে হারিয়ে ফেলে ৫ উইকেট। শেষ দিকে ব্র্যাড ইভানস কিছুটা চেষ্টা চালিয়েছেন। লড়াকু ব্যাটিংয়ে খেলেছেন ২১ বলে ৪৩ রানের ইনিংস। ১৪৭ রান করে থেমেছে জিম্বাবুয়ে। ১০৭ রানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ উইকেট শিকার করেন গুডাকেশ মোটি। ৩ উইকেট নেন আকিল হোসাইন। ২ উইকেট নিয়েছেন ম্যাথু ফোর্ড। জেসন হোল্ডার তোলেন ১ উইকেট। 

এই শাখার আরও খবর

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

মেলবোর্ন, ২৩ জুলাই:  দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় আহত হয়েও আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ২৫ বছর…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে যাত্রা শুরু রেভলুটের, ব্যাংকিং খাতে বাড়ল নতুন প্রতিযোগিতা

মেলবোর্ন, ২৩ জুলাই: বিশ্বের অন্যতম শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠান রেভলুট ব্যাংক আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে। দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ব্যাংকিং…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au