সর্বশেষ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হেরে সুপার এইট থেকে বিদায় নিল শ্রীলঙ্কা

  • 5:09 am - February 26, 2026
  • পঠিত হয়েছে:১১৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৫ ফেব্রুয়ারি-ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে কোনো পাত্তাই পেলো না শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে একশ’র আগেই ৬ ‍উইকেট হারিয়ে বসে কিউইরা। এরপর কোল ম্যাককঞ্চি ও মিচেল স্যান্টনারের ৪৭ বলে ৮৪ রানের জুটিতে ১৬৮ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। জবাব দিতে ব্ল্যাকক্যাপসদের শক্তিশালী বোলিং লাইনআপের সামনে দাঁড়াতেই পারেননি লঙ্কান ব্যাটাররা। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন পাথুম নিসাঙ্কা।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ১০৭ রানে। ফলে টানা দুই হারে সুপার এইট পর্ব থেকে সবার আগে বিদায় নিশ্চিত হলো শ্রীলঙ্কার।

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে শ্রীলঙ্কা। আজ নিউজিল্যান্ডের কাছেও হেরে গেলো তারা। টানা দুই হারে তাদের পয়েন্ট এখন শূন্য। শেষ ম্যাচ জিতলেও সেটি কেবল মাত্র তাদের জন্য সান্ত্বনা।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। টিম শেইফার্ট ও ফিন অ্যালেনের ব্যাটে ভালো শুরু পায় কিউইরা। তবে দলীয় ৮৪ রানের মাথায় ৬ উইকেট হারিয়ে বসে তারা। সেখান থেকে দলকে উদ্ধার করেন কোল ম্যাককঞ্চি ও মিচেল স্যান্টনার। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড।

জবাব দিতে নেমে ইনিংসের প্রথম বলেই ম্যাট হেনরির বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন পাথুম নিসাঙ্কা। তৃতীয় ওভারের প্রথম বলে চারিথ আসালাঙ্কাকেও ফেরান হেনরি, শ্রীলঙ্কার স্কোরবোর্ডে তখন রান মাত্র ৬। তৃতীয় উইকেট জুটিতে কুশাল মেন্ডিসকে নিয়ে ধাক্কা সামলে ওঠার চেষ্টা করেও ব্যর্থ হন পাভান রাথানায়াকে। রাচিন বরীন্দ্র’র বলে পপিং ক্রিজ ছেড়ে বেরিয়ে আসলে স্টাম্পড আউট হয়ে ফেরেন মেন্ডিস। পরের বলেই ফেরেন রাথানায়াকে, স্কোরবোর্ডে তখন রান মাত্র ২৯।

অধিনায়ক দাসুন শানাকাও এদিন থিতু হতে পারেননি উইকেটে। ৫ বলে ৩ রান করে ফিরেছেন রাচিনের বলে অ্যালেনের হাতে ক্যাচ দিয়ে। দলীয় ৫৯ রানে দুশান হেমান্থাকেও ফেরান রাচিন বরীন্দ্র। এক প্রান্ত আগলে রেখে একাই লড়াই চালানোর চেষ্টা করেন কামিন্দু মেন্ডিস। ২৩ বলে ৩১ রান করা এই ব্যাটারকে থামিয়েছেন মিচেল স্যান্টনার।

শেষ ওভারে বিদায় নেন দুনিথ ভেল্লালাগে। গ্লেন ফিলিপসের বলে রাচিন রবীন্দ্র’র হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২৩ বলে ২৯ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৭ রান করে শ্রীলঙ্কা। কিউইদের হয়ে রাচিন রবীন্দ্র একাই শিকার করেন ৪ উইকেট। এছাড়া ম্যাট হেনরি ২টি এবং মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস নেন ১টি করে উইকেট।

এর আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় নিউজিল্যান্ড। কিন্তু চতুর্থ ওভারের প্রথম বলেই থামতে হয় ফিন অ্যালেনকে। মহেশ থিকশানার বলে তার হাতেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৩ বলে ২৩ রান। আরেক ওপেনার টিম সেইফার্ট থামেন মাত্র ৮ রানে।

তৃতীয় উইকেট জুটিতে ইতিবাচক ব্যাট করতে থাকেন রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস। দুজনে মিলে গড়েন ৪৩ রানের জুটি। কিন্তু এই দুই ব্যাটার আউট হওয়ার পর রানের গতি কিছুটা কমে যায়। ১২ থেকে ১৬ ওভার পর্যন্ত এই ৫ ওভারে রান আসে মাত্র ১৫। রাচিন ৩২, ফিলিপস ১৮, মিচেল ৩ ও চ্যাপম্যান শূন্যরানে আউট হন।

শেষ চার ওভারে চাপ সামলে ব্যাট হাতে ক্রিজে ঝড় তোলেন অধিনায়ক মিচেল স্যান্টনার ও কোল ম্যাককঞ্চি। দুজনে মিলে গড়েন ৮৪ রানের জুটি। মাত্র ২৬ বলে দুটি চার ও চারটি ছয়ে ৪৭ রান করেন স্যান্টনার। আর ২৩ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন ম্যাককঞ্চি। শ্রীলঙ্কার হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন মহেশ থিকশানা ও দুশমান্থা চামিরা। একটি উইকেট পেয়েছেন দুনিথ ভেল্লালাগে।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে যাত্রা শুরু রেভলুটের, ব্যাংকিং খাতে বাড়ল নতুন প্রতিযোগিতা

মেলবোর্ন, ২৩ জুলাই: বিশ্বের অন্যতম শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠান রেভলুট ব্যাংক আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে। দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ব্যাংকিং…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au