সর্বশেষ

নিষিদ্ধ মঞ্জুরুলের শাস্তি নিয়ে এবার মুখ খুললেন রুবাবা দৌলা

  • 5:37 am - February 26, 2026
  • পঠিত হয়েছে:৫৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৫ ফেব্রুয়ারি-নারী ক্রিকেটার জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে নিষিদ্ধ হয়েছেন নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার এবং নির্বাচক মঞ্জুরুল ইসলাম। দেশের ক্রিকেটের কোনো কিছুর সঙ্গে আর সম্পৃক্ততা রাখতে পারবেন না তিনি। গত রোববার সবশেষ বিসিবির বোর্ড সভাতে এমন সিদ্ধান্ত নেয়া হয়।

মূলত জাহানারার করা যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় মঞ্জুরুলকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাহানারার অভিযোগের তদন্তের সত্যতা পাওয়ায় এই পদক্ষেপ নিয়েছে বোর্ড।

এমন স্পর্শকাতর অপরাধের জন্য ক্রিকেটে নিষিদ্ধ করা হলেও কেন আইনি ব্যবস্থা বা মামলা করা হচ্ছে না? এমন প্রশ্নের জবাবে আজ বিসিবি পরিচালক রুবাবা দৌলা বলেন, ‘আমরা লিগ্যাল ফিডব্যাক নিয়েছি। লিগ্যালি অ্যাসেস করা হয়েছে যে, বিসিবির কী কী রাইটস আছে বা ডিউটিজ আছে, যেগুলোর এক্সারসাইজ করতে পারে।’

‘সেভাবেই আমরা অ্যাকশন নিয়েছি, আপাতত যে অ্যাকশন নেওয়া হয়েছে। আমি কর্পোরেটেও কাজ করেছি, ওখানেও আমাদের এই ধরনের হয়রানি, যৌন হয়রানির জন্য কিছু কঠোর প্রক্রিয়া আছে।’

শাস্তির মাত্রা নিয়ে বিতর্ক থাকলেও রুবাবা মনে করেন বিসিবির অবস্থান স্পষ্ট, ‘আমার বিশ্বাস, বিসিবি থেকে যে অ্যাকশন আমরা নিয়েছি, এটা কঠোর অ্যাকশন নিয়েছি। সব ধরনের ক্রিকেটে… শুধু নারী নয়, পুরুষও, সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।’

এই শাখার আরও খবর

ভারতের রাজনীতিতে ‘ককরোচ জনতা পার্টি’ কেন আলোচনায়?

মেলবোর্ন, ৭ জুন- ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে একটি অদ্ভুত নামের অনলাইন আন্দোলন, ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক দল না হয়েও…

মুসলিম নারীদের আত্মবিশ্বাস বাড়াতে নিজস্ব অ্যাকটিভওয়্যার ব্র্যান্ড গড়লেন অস্ট্রেলিয়ার এক মা

মেলবোর্ন, ৭ জুন- অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের মারে ব্রিজ শহরের বাসিন্দা ইয়াসমিন জাম্মুল নিজের প্রয়োজন থেকেই শুরু করেছিলেন একটি ছোট উদ্যোগ। সেই উদ্যোগই এখন রূপ নিয়েছে মুসলিম…

ব্যালট সংকটে উত্তাল দক্ষিণ কোরিয়া, পুনর্নির্বাচনের দাবিতে রাস্তায় হাজারো মানুষ

মেলবোর্ন, ৬ জুন- দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে ব্যালটপত্র সংকটের ঘটনায় দেশজুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। ভোটগ্রহণে অনিয়ম ও ভোটাধিকার ক্ষুণ্ন হওয়ার অভিযোগ…

বৈশ্বিক অস্থিরতার মধ্যেও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার

মেলবোর্ন, ৬ জুন- বিশ্বজুড়ে বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তা চ্যালেঞ্জের প্রেক্ষাপটে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দুই…

পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান

মেলবোর্ন, ৬ জুন-  ইরান নিজেকে আনুষ্ঠানিকভাবে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে এবং দেশটি পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানোর সক্ষমতা অর্জন…

দিল্লির হোটেল অগ্নিকাণ্ডে ২১ প্রাণহানি, অবহেলার অভিযোগে গ্রেফতার রাঁধুনি

মেলবোর্ন, ৬ জুন-  ভারতের রাজধানী দিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে হোটেলের রাঁধুনি কেশব নেগিকে গ্রেফতার করেছে পুলিশ। মর্মান্তিক এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au