সর্বশেষ

চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকাকে বিদায় করে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ

  • 1:07 pm - February 26, 2026
  • পঠিত হয়েছে:১৫০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ ফেব্রুয়ারি-চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ পর্বের দ্বিতীয় লেগে বেনফিকাকে ২-১ গোল ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তাতেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল স্প্যানিশ জায়ান্টরা। প্রথম লেগে ১-০ ব্যবধানে জেতার ফলে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকেই নকআউট পর্বে উঠল আলভারো আরবেলোয়ার শিষ্যরা।

বেনফিকার মাঠে অনুষ্ঠিত প্রথম লেগে এক গোলে এগিয়ে ছিল রিয়াল। তাই দ্বিতীয় লেগে কোনোমতে হার এড়ানোর দরকার ছিল তাদের। অবশ্য সান্তিয়াগো বার্ন্যাবুতে অনুষ্ঠিত ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদই। পুরো ম্যাচের ৬২ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখেন চ্যাম্পিয়নস লীগের সর্বোচ্চ শিরোপাধারী ক্লাবের ফুটবলাররা৷ আর প্রতিপক্ষের গোলবার লক্ষ্য করে তারা শট নিয়েছে মোট ১৬টি। এতে গোল এসেছে দুটি।

অন্যদিকে পুরো ম্যাচে বেনফিকা নিজেদের নিয়ন্ত্রণে বল ধরে রেখেছে ৩৮ শতাংশ সময়। আর তারা রিয়াল মাদ্রিদের গোলবার তাক করে মোট শট নিয়েছে ১২ বার। গোল পেয়েছে একটি।

নিজেদের ঘরের মাঠে খেলতে নামলেও ম্যাচের প্রথম গোলটি হজম করেছে স্প্যানিশ ক্লাবটিই। ম্যাচ বয়স যখন ১৪ মিনিট, তখন পুরো গ্যালারি স্তব্ধ করে রিয়ালের জালে বল পাঠিয়ে বেনফিকাকে এগিয়ে নেন রুই সিলভা।

তবে বেনফিকার লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুই মিনিট পরেই সমতায় ফেরেন স্বাগতিকরা। ১৬তম মিনিটে উরুগুইয়ান তারকা ফেডরিকো ভালভার্দের বাড়ানো পাসে নিখুঁত শটে প্রতিপক্ষের জালে বল পাঠান চুয়োমেনি। প্রথমার্ধের শেষ পর্যন্ত আর গোল হয়নি। ফলে সমতায় থেকে বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই খেলায় গতি বাড়িয়ে দেয় দুদলই। কিন্তু সময় যতই গড়াতে থাকে, ম্যাচের নিয়ন্ত্রণ ততই রিয়ালের পক্ষে আসতে থাকে। গোলের বেশ কয়েকটি সুযোগও পায় স্বাগতিকরা। কিন্তু ফিনিশিং ভালো না হওয়ায় মিস হতে থাকে একের পর এক সুযোগ।

তবে ৮০তম মিনিটে আর ভুল করেননি ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচে দ্বিতীয়বারের মতো অ্যাসিস্ট করেন ফেডেরিকো ভালভার্দে। আর তার দেওয়া পাসে সহজেই বেনফিকার জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। ফলে রিয়াল এগিয়ে যায় ২-১ ব্যবধানে। শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয়ও নিশ্চিত করে স্প্যানিশ জায়ান্টরা।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au