সর্বশেষ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে বিদায় করে শেষ ষোলোতে আটালান্টা

  • 1:12 pm - February 26, 2026
  • পঠিত হয়েছে:৮০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ ফেব্রুয়ারি-বরুশিয়া ডর্টমুন্ড গত সপ্তাহেই শেষ ষোলোয় এক পা দিয়ে রেখেছিল। প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থাকা মানে তো দু-চোখজুড়ে পরের ধাপের স্বপ্নই। তাদের স্বপ্ন স্বপ্নই থেকে গেল। ফিরতি লেগে আটালান্টা আরও একটি গোল হজম করলেও বরুশিয়ার জালে দিল ৪ গোল। অবিশ্বাস্য প্রত্যাবর্তনে শেষ ষোলোয় উঠল তারা।

দ্বিতীয় লেগে ৪-১ গোলে জিতেছে আটালান্টা। দুই লেগ মিলিয়ে তাদের জয় ৪-৩ গোলে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় তাদের সম্ভাব্য প্রতিপক্ষ আর্সেনাল অথবা বায়ার্ন মিউনিখ।

আটালান্টাকে প্রত্যাবর্তনের সুরটা ধরিয়ে দেন জিয়ানলুকা স্কামাক্কা। ৫ মিনিটের মধ্যেই এই ইতালিয়ান বরুশিয়ার জাল খুঁজে পান। প্রথমার্ধে আরও একটি গোল দেয় তারা। বিরতিতে যায় ২-০ গোলের লিড ও সব মিলিয়ে ২-২ গোলের সমতা নিয়ে।

বিরতি শেষে মিনিট দশেকের মধ্যেই আটালান্টা আবার গোল করে। এবার ডি রুনের অ্যাসিস্ট থেকে গোল করেন মারিও পাসালিক। ৭৫ মিনিটে কারিম আদেয়েমি গোল করলে দুদলের সম্ভাবনা ফিফটি-ফিফটি হয়ে যায়।

যোগ করা সময়ের অষ্টম মিনিটে বরুশিয়া ডি বক্সের ভেতর ফাউল করে। ফলে লাল কার্ড পান র‌্যামি বেনসেবাইনি, আটালান্টা পায় পেনাল্টি। সেখান থেকে সফল কিক নেন লাজার সামারজিক। নিশ্চিত হয় তাদের শেষ ষোলো।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au