সর্বশেষ

বিসিবিতে কার ইশারায় রিয়েল ইমপ্যাক্টের এতো প্রভাব?

  • 1:23 pm - February 26, 2026
  • পঠিত হয়েছে:৫৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ ফেব্রুয়ারি-সরকার গেল, বোর্ড বদলালো, চেয়ারও বদলালো। কিন্তু বদলালো না এক প্রতিষ্ঠানের দাপট। রিয়েল ইমপ্যাক্ট প্রোডাকশন যেন সব পরিবর্তনের ঊর্ধ্বে। রাজনৈতিক পটপরিবর্তন, প্রশাসনিক রদবদল, সংস্কারের প্রতিশ্রুতি- কিছুই তাদের ছুঁতে পারেনি।

রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের নানা খাতে রদবদল হলেও, ক্রিকেট প্রশাসনে কিছু প্রশ্ন যেন ইচ্ছাকৃতভাবে অমীমাংসিত রয়ে গেছে।

বিষয়টি নিয়ে এখন আর ফিসফিস নেই, জোরেশোরেই উচ্ছ্বারিত হচ্ছে, কার ইশারায় বিসিবিতে এতটা প্রভাব ধরে রেখেছে রিয়েল ইমপ্যাক্ট প্রোডাকশন? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে রিয়েল ইমপ্যাক্ট প্রোডাকশনের পথচলা শুরু হয় সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের আমলে।

ক্রিকেট মহলে আলোচিত ছিল বোর্ডের প্রভাবশালী মহলের সঙ্গে রিয়েল ইমপ্যাক্ট প্রোডাকশনের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি। বিশেষ করে শক্তিশালী পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের সঙ্গে তাদের সখ্যতা ছিল উল্লেখযোগ্য।
গত আগস্টে অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর বিসিবিতেও নেতৃত্ব পরিবর্তন হয়। ফারুক আহমেদ বোর্ড সভাপতির দায়িত্ব নেন।

অনেকেই ভেবেছিলেন, পুরোনো চুক্তি এবং তাদের প্রভাব হয়তো এখানেই শেষ হবে। কিন্তু বাস্তবে উল্টো চিত্র দেখা গেছে।

রিয়েল ইমপ্যাক্ট প্রোডাকশন এখনও বিসিবির হোম সিরিজ সম্প্রচারের সঙ্গী।

বর্তমানে প্রতিষ্ঠানটির সঙ্গে বিসিবির হোম সিরিজ সম্প্রচারের জন্য স্পোর্টস টিভি প্রোডাকশন সংক্রান্ত চুক্তি রয়েছে। যার মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। দীর্ঘদিন দেশের ক্রিকেট সম্প্রচারে সক্রিয় রিয়েল ইমপ্যাক্ট প্রোডাকশনকে এখনও সমর্থন করা হচ্ছে কেন, এটাই এখন ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রবিন্দু।

একাধিক সূত্র ওটিএন বাংলাকে জানিয়েছে, নাজমুল হাসানের বিদায়ের পর অনেকেই ধারণা করেছিলেন, রিয়েল ইমপ্যাক্ট প্রোডাকশনের দিন শেষ হতে যাচ্ছে।

কিন্তু পরিস্থিতি বদলে যায় দুবাইয়ে বিসিবির কয়েকজন প্রভাবশালী কর্মকর্তার সঙ্গে প্রতিষ্ঠানটির একটি বৈঠকের পর।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “শুরুতে প্রোডাকশন পরিবর্তনের আলোচনা ছিল। অনেকেই বলছিল, তাদের খরচ বেশি। কিন্তু দুবাই বৈঠকের পর হঠাৎ করেই সব আলোচনা থেমে যায়।” তিনি আরও যোগ করেন, “প্রথমদিকে আমরা তাদের নিয়ে অভিযোগ তুলেছিলাম, কিন্তু পরে অবস্থান বদলে যায়।” সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সম্প্রচারে বড় পরিবর্তন আনে বিসিবি।

দীর্ঘদিন দায়িত্বে থাকা ভারতীয় প্রতিষ্ঠান রিয়েল ইমপ্যাক্ট প্রোডাকশনকে সরিয়ে পাকিস্তানভিত্তিক ট্রান্স প্রোডাকশন টেকনোলজিস (টিপিটি)-কে প্রযোজনার দায়িত্ব দেওয়া হয়। বোর্ড ওই সময় জানিয়েছিল, তারা সম্প্রচারে নতুন মানদণ্ড স্থাপন করতে আগ্রহী। বিসিবির নতুন সিদ্ধান্তে দ্রুত সুফলও দেখা গেছে। আগের তুলনায় প্রায় সাড়ে চার কোটি টাকা সাশ্রয় হয়েছে বিসিবির।

শুধু অর্থনৈতিক দিক নয়, প্রযোজনার মান নিয়েও দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। এমন অভিজ্ঞতার পর বোর্ডের একটি অংশ চাচ্ছে, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম সিরিজগুলোতে টিপিটিকেই দায়িত্ব দিতে। কিন্তু কিছু অংশ এখনও চায় রিয়েল ইমপ্যাক্ট প্রোডাকশনকেই দায়িত্ব দিতে। অথচ এতোদিন বাংলাদেশে অনুষ্ঠিত প্রায় সব আন্তর্জাতিক ম্যাচের সম্প্রচার প্রযোজনা করেছে তারা। সেই অভিজ্ঞতা খুব ভালো ছিল না। সেই তুলনায় সর্বশেষ বিপিএলে টিপিটি যেভাবে কাজ করেছে, সেই অভিজ্ঞতাই বোর্ডের কিছু অংশকে নতুন করে ভারতে বাধ্য করেছে।

রিয়েল ইমপ্যাক্ট প্রোডাকশনকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে বোর্ডের একাংশের মূল যুক্তি চুক্তির মেয়াদ! তবে একাংশ মনে করেন, বোর্ডের প্রত্যাশা পূরণ না হলে চুক্তি যে কোন সময় বাতিল হতে পারে। এটি ছাড়াও অর্থনৈতিক ভাবেও লাভবান হওয়ার সুযোগ আছে বিসিবির সামনে।

আসন্ন তিনটি সিরিজে দুটি টেস্ট, নয়টি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির সম্প্রচারে রিয়েল ইমপ্যাক্ট প্রোডাকশনের সঙ্গে চুক্তি বাতিল করে টিপিটি দায়িত্ব দিলে বোর্ড কমপক্ষে ৪ কোটি ৫০ লাখ টাকা সাশ্রয় করতে পারবে। তবুও যুক্তিতে মানানো যাচ্ছে না বিসিবির প্রভাবশালী সেই পরিচালককে! গত ২২ ফেব্রুয়ারির বোর্ড সভায় সেই প্রভাবশালী পরিচালক রিয়েল ইমপ্যাক্ট প্রোডাকশনের পক্ষে জোরালো অবস্থান নেন। তার যুক্তি ছিল, তারা অভিজ্ঞ এবং দক্ষ; কোনভাবেই টিপিটির সঙ্গে তুলনা চলে না।

বোর্ডের প্রভাবশালী কর্মকর্তার এই সিদ্ধান্তের পর অনেকেই মনে করছেন, এটি মূলত দুবাইয়ের আলোচনার ফল।

তবে এই বিষয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলামের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

ব্যালট সংকটে উত্তাল দক্ষিণ কোরিয়া, পুনর্নির্বাচনের দাবিতে রাস্তায় হাজারো মানুষ

মেলবোর্ন, ৬ জুন- দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে ব্যালটপত্র সংকটের ঘটনায় দেশজুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। ভোটগ্রহণে অনিয়ম ও ভোটাধিকার ক্ষুণ্ন হওয়ার অভিযোগ…

বৈশ্বিক অস্থিরতার মধ্যেও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার

মেলবোর্ন, ৬ জুন- বিশ্বজুড়ে বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তা চ্যালেঞ্জের প্রেক্ষাপটে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দুই…

পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান

মেলবোর্ন, ৬ জুন-  ইরান নিজেকে আনুষ্ঠানিকভাবে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে এবং দেশটি পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানোর সক্ষমতা অর্জন…

দিল্লির হোটেল অগ্নিকাণ্ডে ২১ প্রাণহানি, অবহেলার অভিযোগে গ্রেফতার রাঁধুনি

মেলবোর্ন, ৬ জুন-  ভারতের রাজধানী দিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে হোটেলের রাঁধুনি কেশব নেগিকে গ্রেফতার করেছে পুলিশ। মর্মান্তিক এই…

১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ দিলেন কিম জং উন

মেলবোর্ন, ৬ জুন- উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা আরও জোরদার করতে ১০ হাজার টনের একটি আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। একই…

হেবরনে ইসরায়েলি গুলিতে নিহত সাত মাসের ফিলিস্তিনি শিশু

মেলবোর্ন, ৬ জুন- অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au