সর্বশেষ

জিম্বাবুয়ে বোলারদের পাত্তা দিলো না ভারতীয় ব্যাটাররা

  • 5:13 am - February 27, 2026
  • পঠিত হয়েছে:১০৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ ফেব্রুয়ারি-টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি ভারত। তবে জিম্বাবুয়েকে পেয়েই যেন দাদাগিরি দেখালেন ভারতীয় ব্যাটাররা। বিশ্বকাপের ইতিহাসে গড়ল সর্বোচ্চ রানের রেকর্ডও। অভিষেক-পান্ডিয়ার ফিফটিতে ২০ ওভারে ৪ উইকেটে ভারত তুলেছে ২৫৬ রান।

চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ক্রিজে এসেই আগ্রাসী ব্যাটিং শুরু করেন দুই ভারতীয় ওপেনার। ১৫ বলে ২৪ রানে স্যাঞ্জু স্যামসন আউট হলেও পাওয়ার প্লেতে আসে ৮০ রান। দ্বিতীয় উইকেটে জুটিতে আসে ৭২ রান। ২৪ বলে ৩৮ রান করে আউট হন ইষাণ কিষাণ।

মাত্র ২৬ বলে ফিফটি তুলে নেন অভিষেক শর্মা। অবশ্য এরপর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি। আউট হন ৫৫ রানে। ৩০ বলে খেলা তার এই ইনিংসটি চারটি করে চার ও ছয়ে সাজানো। এদিকে মাত্র ১৩ বলে ৩৩ রান করে সাজঘরের পথ ধরেন দলনেতা সূর্যকুমার যাদব।

পঞ্চম উইকেট জুটিতে জিম্বাবুয়ের বোলারদের শাসন করে যান হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা। ইনিংসের শেষ পর্যন্ত খেলে যান এই দুই ব্যাটার। দুজন মিলে গড়েন মাত্র ৩১ বলে ৮৪ রানের জুটি। ফিফটির দেখা পেয়েছেন হার্দিক পান্ডিয়া। মাত্র ২৩ বলে দুটি চার ও চারটি ছয়ে ৫০ রান করেন তিনি। আর তিনটি চার ও চারটি ছয়ে মাত্র ১৬ বলে ৪৪ রান করেন তিলক।

জিম্বাবুয়ের হয়ে একটি করে উইকেটের দেখা পেয়েছেন চারজন বোলার।

জবাবে আস্কিং রানরেটের সাথে পেরে উঠেনি রোডেশিয়ানরা। ব্রেইন বেইনেট তিন রানের জন্য মিস করেছেন সেঞ্চুরি। অপরাজিত রইলেন ৯৭ রানে। আরশদীপ নেন ৩ উইকেট।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au