সর্বশেষ

আমার কাজ পারফর্ম করা: নাহিদ রানা

  • 6:03 am - February 27, 2026
  • পঠিত হয়েছে:৪৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ ফেব্রুয়ারি-লাল বলের ক্রিকেটে জাতীয় দলের জার্সিতে পথচলা শুরু হয়েছিল নাহিদ রানার। গতির ঝড়ে টেস্ট ক্রিকেটে ইতোমধ্যে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। তবে সাদা বলের ফরম্যাটে ওয়ানডে বা টি-টোয়েন্টিতে খেললেও এখনো সেভাবে থিতু হতে পারেননি এই তরুণ পেসার। চলমান বিসিএলে বল হাতে ৩ উইকেট নিয়ে নর্থ জোন-এর জয়ে বড় ভূমিকা রেখে ম্যাচ সেরা হয়েছেন তিনি।

ম্যাচ শেষে সাদা বলে ডাক পাওয়া বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন নাহিদ। নিজের কাজ ও মনোযোগ নিয়ে তিনি বলেন, ‘ডাক পাবো কিনা এটা আমার কাজ না।আমার কাজ পারফর্ম করা, সেটাই করছি। যখন যেখানে সুযোগ পাব, চেষ্টা করব দলকে জেতানোর।’

এবারের বিসিএল ওয়ানডে আসরের ম্যাচগুলো হচ্ছে রাজশাহী ও বগুড়ায়। এই দুই ভেন্যুর উইকেট এবং নিজের অভিজ্ঞতা নিয়ে নাহিদ রানা জানান, ‘দুই জায়গার উইকেটই ব্যাটিং ফ্রেন্ডলি, ভালো উইকেট। পাশের একাডেমিতে প্র্যাকটিস করতাম। তখন স্টেডিয়ামে প্র্যাকটিস করার সুযোগ পেতাম না। একাডেমিতে প্র্যাকটিস করলে ভেন্যুতে সবাইকে প্র্যাকটিস করতে দেয় না। এখানে আগে অনেক ম্যাচ খেলেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করেছি।’

সাউথ জোনের বিপক্ষে নিজের দলের জয় ও বোলিং পরিকল্পনা নিয়ে এই পেসার আরও যোগ করেন, ‘হ্যাঁ অবশ্যই, প্ল্যান তো অবশ্যই থাকে। আমারও থাকে অধিনায়কেরও থাকে। দল যেটা চায়, সেটাই কাজে লাগানোর চেষ্টা করি। ভালো লাগার বিষয় হচ্ছে, দলকে ভালো পারফরম্যান্স উপহার দিতে পেরেছি। এটাই সবচেয়ে বেশি ভালো লাগছে।’

এই শাখার আরও খবর

ব্যালট সংকটে উত্তাল দক্ষিণ কোরিয়া, পুনর্নির্বাচনের দাবিতে রাস্তায় হাজারো মানুষ

মেলবোর্ন, ৬ জুন- দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে ব্যালটপত্র সংকটের ঘটনায় দেশজুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। ভোটগ্রহণে অনিয়ম ও ভোটাধিকার ক্ষুণ্ন হওয়ার অভিযোগ…

বৈশ্বিক অস্থিরতার মধ্যেও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার

মেলবোর্ন, ৬ জুন- বিশ্বজুড়ে বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তা চ্যালেঞ্জের প্রেক্ষাপটে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দুই…

পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান

মেলবোর্ন, ৬ জুন-  ইরান নিজেকে আনুষ্ঠানিকভাবে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে এবং দেশটি পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানোর সক্ষমতা অর্জন…

দিল্লির হোটেল অগ্নিকাণ্ডে ২১ প্রাণহানি, অবহেলার অভিযোগে গ্রেফতার রাঁধুনি

মেলবোর্ন, ৬ জুন-  ভারতের রাজধানী দিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে হোটেলের রাঁধুনি কেশব নেগিকে গ্রেফতার করেছে পুলিশ। মর্মান্তিক এই…

১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ দিলেন কিম জং উন

মেলবোর্ন, ৬ জুন- উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা আরও জোরদার করতে ১০ হাজার টনের একটি আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। একই…

হেবরনে ইসরায়েলি গুলিতে নিহত সাত মাসের ফিলিস্তিনি শিশু

মেলবোর্ন, ৬ জুন- অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au