সর্বশেষ

সিডনির বৈরী আবহাওয়ায় মানিয়ে নেওয়ার চেষ্টায় আফিঈদারা

  • 6:13 am - February 27, 2026
  • পঠিত হয়েছে:৭৮ বার
ছবি: Shuvo Sdns

মেলবোর্ন ২৭ ফেব্রুয়ারি-নারী এশিয়ান কাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। বর্তমান চ্যাম্পিয়ন চীন ও শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে মাঠের বাইরেও একটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে আফিদা, আলপিদের। সেটি অস্ট্রেলিয়ার পরিবর্তনশীল আবহাওয়া।

সিডনিতে পৌঁছে প্রথম কয়েক দিন তীব্র গরমের মধ্যে অনুশীলন করতে হয়েছে দলকে।

দেশের তুলনায় ভিন্ন পরিবেশে দুপুর ও বিকেলের কড়া রোদ ফুটবলারদের জন্য অস্বস্তিকর হয়ে ওঠে। অনুশীলনের সময় উচ্চ তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার আবহাওয়া দ্রুত বদলে যায়। সপ্তাহের মাঝামাঝি হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে টানা বৃষ্টি শুরু হয়।

ঠান্ডা হাওয়ায় তাপমাত্রাও নেমে আসে। একই শহরে কয়েক দিনের ব্যবধানে গরম থেকে শীতল ও বৃষ্টিভেজা আবহাওয়া দলটির জন্য নতুন অভিজ্ঞতা।
বাংলাদেশ দল ২০ ফেব্রুয়ারি মধ্যরাতে সিডনিতে পৌঁছানোর পর থেকে ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে অনুশীলন চালিয়ে যাচ্ছে। স্থানীয় একটি ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার পর একদিন হালকা রিকভারি সেশন হিসেবে সুইমিং করেছে ফুটবলাররা।

টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের কারণে খেলোয়াড়দের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন দলের চিকিৎসক।
টুর্নামেন্ট শুরুর তিন দিন আগে দল এএফসি নির্ধারিত অফিসিয়াল হোটেলে উঠবে। ১ মার্চ থেকে শুরু হবে নারী এশিয়ান কাপের আনুষ্ঠানিক কার্যক্রম। আবহাওয়ার এই তারতম্যের মধ্যেই প্রস্তুতি চূড়ান্ত করছে বাংলাদেশ।

কঠিন প্রতিপক্ষের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশের সঙ্গেও মানিয়ে নেওয়াই এখন বড় চ্যালেঞ্জ।

মাঠের লড়াইয়ের আগে সিডনির আবহাওয়া বাংলাদেশের নারীদের জন্য এক অঘোষিত পরীক্ষায় পরিণত হয়েছে।

এই শাখার আরও খবর

ব্যালট সংকটে উত্তাল দক্ষিণ কোরিয়া, পুনর্নির্বাচনের দাবিতে রাস্তায় হাজারো মানুষ

মেলবোর্ন, ৬ জুন- দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে ব্যালটপত্র সংকটের ঘটনায় দেশজুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। ভোটগ্রহণে অনিয়ম ও ভোটাধিকার ক্ষুণ্ন হওয়ার অভিযোগ…

বৈশ্বিক অস্থিরতার মধ্যেও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার

মেলবোর্ন, ৬ জুন- বিশ্বজুড়ে বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তা চ্যালেঞ্জের প্রেক্ষাপটে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দুই…

পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান

মেলবোর্ন, ৬ জুন-  ইরান নিজেকে আনুষ্ঠানিকভাবে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে এবং দেশটি পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানোর সক্ষমতা অর্জন…

দিল্লির হোটেল অগ্নিকাণ্ডে ২১ প্রাণহানি, অবহেলার অভিযোগে গ্রেফতার রাঁধুনি

মেলবোর্ন, ৬ জুন-  ভারতের রাজধানী দিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে হোটেলের রাঁধুনি কেশব নেগিকে গ্রেফতার করেছে পুলিশ। মর্মান্তিক এই…

১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ দিলেন কিম জং উন

মেলবোর্ন, ৬ জুন- উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা আরও জোরদার করতে ১০ হাজার টনের একটি আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। একই…

হেবরনে ইসরায়েলি গুলিতে নিহত সাত মাসের ফিলিস্তিনি শিশু

মেলবোর্ন, ৬ জুন- অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au