সর্বশেষ

বিসিএল চলাকালীন দর্শকদের উপর মেজাজ হারালেন মিঠুন

  • 6:17 am - February 27, 2026
  • পঠিত হয়েছে:১১০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ ফেব্রুয়ারি-রাজশাহীতে চলমান বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটেছে মোহাম্মদ মিঠুনকে কেন্দ্র করে। দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের লড়াই চলাকালে গ্যালারি থেকে আসা স্লোগানে ক্ষুব্ধ হয়ে কিছু সময়ের জন্য খেলা থামিয়ে দর্শকদের দিকে এগিয়ে যান তিনি।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ম্যাচের এক পর্যায়ে গ্যালারি থেকে মিঠুনকে উদ্দেশ করে ‘দালাল-দালাল’ স্লোগান ভেসে আসে। এতে স্পষ্টতই বিরক্ত হন এই ডানহাতি ব্যাটার।

ব্যাটিংয়ের মাঝেই সীমানা দড়ি পার হয়ে গ্যালারির কাছে গিয়ে দর্শকদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই অবশ্য তিনি হাসিমুখে আবার মাঠে ফিরে আসেন এবং খেলা চালিয়ে যান।
উল্লেখ্য, সাম্প্রতিক বিপিএলেও কয়েকজন ক্রিকেটার দর্শকদের একই ধরনের স্লোগানের মুখে পড়েছিলেন। সেই ঘটনার পেছনে ছিল বিপিএলের আলোচিত ম্যাচ বয়কট ইস্যু।

ক্রিকেটারদের আর্থিক দাবি-দাওয়ার প্রসঙ্গে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। পরবর্তীতে তাকে শোকজ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলেও পরে আবারও পদে বহাল রাখা হয়। সেই প্রেক্ষাপট থেকেই মাঠে এমন প্রতিক্রিয়া আসছে বলে ধারণা করা হচ্ছে।
মাঠের ঘটনাপ্রবাহের বাইরে ব্যাট হাতে অবশ্য দারুণ লড়াই করেছেন মিঠুন।

টস হেরে আগে ব্যাট করতে নেমে দক্ষিণাঞ্চল ৩০.৫ ওভারে ১৪৪ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন মিঠুন।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au