বিদায়ের সুরে বিষণ্ন দশমী, আগামী শরতে ফেরার অপেক্ষা
আনন্দ, উচ্ছ্বাস, উৎসবের রঙ আর বিদায়ের বিষণ্নতা মিশ্রিত আবহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর)…
মেলবোর্ন ২৮ ফেব্রুয়ারি-বাংলাদেশের ক্রিকেটে আপাতত আন্তর্জাতিক কোনো ব্যস্ততা নেই। ফাঁকা এই সময়ে তাই গেল ১৬ ফেব্রুয়ারি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে দেশ ছেড়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বর্তমানে মেলবোর্নে রয়েছেন তিনি।
তিনি ঠিক কবে নাগাদ দেশে ফিরবেন, এ বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ জানালেন বুলবুলের দেশে ফেরার খবর। এদিন ক্রীড়া সাংবাদিকদের সংগঠন (বিএসজেএর) ইফতার শেষে মুখোমুখি হন গণমাধ্যমের।
সেখানে ফারুক আহমেদের কাছে জানতে চাওয়া হয় গুঞ্জন চলতেছে বিসিবি সভাপতি পদত্যাগ করার চিন্তা ভাবনা করছেন। এমন প্রশ্নে ফারুক আহমেদ বলেন, ‘‘আমার কিছু জানা নেই, এই ব্যাপারে আমি কিছু জানি না। তবে আমি যতটুকু জানি, উনি ঈদের পরে আসবেন।’’
পরে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আলাপ নিয়ে ফারুক বলেন, ‘‘আপনারা জানেন যে, ৫২টা ফেডারেশন এসেছিল সেদিন। শুধুমাত্র ক্রিকেট নিয়ে কোনো আলাদা আলোচনা হয়নি। উনি একটা গাইডলাইন দিয়েছেন, বেতন কাঠামোতে আনতে চান। শেষ এক বছরে কী হয়েছে, এগুলো জানতে চেয়েছেন। তো ওরকম করে আলাদা করে কিছু কথা হয়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au