সর্বশেষ

সিডনি যেন পরিণত হয়েছে ফুটবলের নগরীতে

  • 6:04 am - February 28, 2026
  • পঠিত হয়েছে:৭৮ বার

মেলবোর্ন ২৮ ফেব্রুয়ারি-নারী এশিয়ান কাপের আগে ফুটবল উৎসবে রঙিন সিডনি
নারী এশিয়ান কাপকে সামনে রেখে পারামাট্টা নদীতে বসানো হয়েছে চার মিটার দৈর্ঘ্য ও প্রস্থের একটি বিশাল ভাসমান ফুটবল।

সিডনি (অস্ট্রেলিয়া) থেকে: দরজায় কড়া নাড়ছে নারী এশিয়ান কাপের এবারের আসর। আগামী ১ মার্চ অস্ট্রেলিয়ার পার্থে উদ্বোধনের কথা থাকলেও সিডনিতে উৎসবের আমেজ ছড়িয়ে দপড়েছে আগেই। নিউ সাউথ ওয়েলসের পারামাট্টা এলাকা এখন আলো, সাজসজ্জা আর ফুটবল উচ্ছ্বাসে জমজমাট।
আগামী ৩ মার্চ সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম ম্যাচ।

এই ম্যাচকে ঘিরে স্টেডিয়াম ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি। টুর্নামেন্ট শুরুর আগেই পুরো এলাকায় ফুটবল থিমের সাজসজ্জা চোখে পড়ছে। সন্ধ্যা নামলেই আলোকসজ্জায় ভিন্ন রূপ নিচ্ছে পারামাট্টা।
পারামাট্টা নদীতে বসানো হয়েছে চার মিটার দৈর্ঘ্য ও প্রস্থের একটি বিশাল ভাসমান ফুটবল।

আগামী ১১ মার্চ পর্যন্ত এটি নদীতে থাকবে। প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত আলো ও সাউন্ড শো চলছে সেখানে। নদীর পাড়ে ঘুরতে আসা মানুষ এবং নৌপথের যাত্রীদের কাছে এটি বড় আকর্ষণে পরিণত হয়েছে। ম্যাচের দিনগুলোতে ভিড় আরও বাড়ছে।

স্থানীয় আয়োজক কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, সিডনির বিভিন্ন স্থানে টুর্নামেন্ট ঘিরে আয়োজন চলছে। পশ্চিম সিডনিতে ছয়টি ম্যাচ এবং স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় পাঁচটি ম্যাচ হবে। ফুটবলপ্রেমী এলাকায় ম্যাচ আয়োজনের মাধ্যমে দর্শক সম্পৃক্ততা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

পারামাট্টা সিটি কর্তৃপক্ষ বলছে, এই আয়োজন শহরটিকে আন্তর্জাতিক ক্রীড়া মানচিত্রে আরও দৃশ্যমান করছে। স্থানীয় বাসিন্দা ও বিদেশি দর্শকদের সম্পৃক্ত করতে সড়কজুড়ে নানা কার্যক্রম রাখা হয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অস্ট্রেলিয়ার স্থানীয় প্রতিনিধি আব্দুল খান রতন বলেন, ‘৩ মার্চ বাংলাদেশের সঙ্গে চীনের ম্যাচকে ঘিরে এখানে বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। শত শত গাড়ির বহর নিয়ে তারা স্টেডিয়ামে যাবে।’

সিডনি বাংলাদেশ এসোসিয়েশনের সহকারী ব্যবস্থাপক জুই সেন বলেন, ‘বাংলাদেশের মেয়েরা ওমেন্স এশিয়ান কাপে খেলছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। প্রবাসী বাংলাদেশিরা এই সুযোগকে উদযাপন করছে।’

নতনকঠিন গ্রুপে বাংলাদেশের লড়াই শুরু হওয়ার আগেই সিডনিতে তৈরি হয়েছে উৎসবের আবহ। আয়োজকদের আশা, এই আয়োজন নারী ফুটবলের প্রতি আগ্রহ আরও বাড়াবে এবং এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা দর্শকদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

এই শাখার আরও খবর

ব্যালট সংকটে উত্তাল দক্ষিণ কোরিয়া, পুনর্নির্বাচনের দাবিতে রাস্তায় হাজারো মানুষ

মেলবোর্ন, ৬ জুন- দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে ব্যালটপত্র সংকটের ঘটনায় দেশজুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। ভোটগ্রহণে অনিয়ম ও ভোটাধিকার ক্ষুণ্ন হওয়ার অভিযোগ…

বৈশ্বিক অস্থিরতার মধ্যেও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার

মেলবোর্ন, ৬ জুন- বিশ্বজুড়ে বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তা চ্যালেঞ্জের প্রেক্ষাপটে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দুই…

পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান

মেলবোর্ন, ৬ জুন-  ইরান নিজেকে আনুষ্ঠানিকভাবে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে এবং দেশটি পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানোর সক্ষমতা অর্জন…

দিল্লির হোটেল অগ্নিকাণ্ডে ২১ প্রাণহানি, অবহেলার অভিযোগে গ্রেফতার রাঁধুনি

মেলবোর্ন, ৬ জুন-  ভারতের রাজধানী দিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে হোটেলের রাঁধুনি কেশব নেগিকে গ্রেফতার করেছে পুলিশ। মর্মান্তিক এই…

১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ দিলেন কিম জং উন

মেলবোর্ন, ৬ জুন- উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা আরও জোরদার করতে ১০ হাজার টনের একটি আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। একই…

হেবরনে ইসরায়েলি গুলিতে নিহত সাত মাসের ফিলিস্তিনি শিশু

মেলবোর্ন, ৬ জুন- অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au