সর্বশেষ

লা লিগায় ইয়ামালের হ্যাটট্রিকে ঘুচল ৫৯ বছরের খরা, বার্সার বড় জয়

  • 6:09 am - March 01, 2026
  • পঠিত হয়েছে:১২২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ মার্চ-তিন বছর আগে বার্সেলোনার সিনিয়র দলে অভিষেক লামিনে ইয়ামালের। ১৫ বছর বয়সে বিশ্বের অন্যতম সেরা ক্লাবের হয়ে অভিষেকের পর সেরাদের কাতারে জায়গা করে নিতে খুব বেশি সময় নেননি এই উইঙ্গার। লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, ধুকতে থাকা কাতালান ক্লাবটির ঐতিহ্য পুনরুদ্ধার করে ফের সেরাদের কাতারে নিয়ে এসেছেন। নিয়মিত গোল ও অ্যাসিস্টের দেখা পেলেও একটা জিনিস এতদিন ইয়ামালের অধরাই ছিল। তিন বছরের দীর্ঘ ক্যারিয়ারে কোনো হ্যাটট্রিক ছিল না এই ১৮ বছর বয়সীর। এবার সেই অপূর্ণতা ঘুচালেন তিনি।

লামিনে ইয়ামালের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকে ভর করে ভিয়ারিয়ালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। বার্সার বাকি গোলটি করেন রবার্ট লেভানদোভস্কি। ভিয়ারিয়ালের একমাত্র গোলটি করেন পাপে গুইয়ে।

এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান ৪–এ নিলো বার্সা। ২৬ ম্যাচে ২১ জয় ও ১ ড্রয়ে বার্সেলোনার সংগ্রহ ৬৪ পয়েন্ট। ২৫ ম্যাচে রিয়ালের সংগ্রহ ৬০ পয়েন্ট। ঘরের মাঠে গেতাফের বিপক্ষে খেলবে রিয়াল। ভিয়ারিয়াল ৫১ পয়েন্ট নিয়ে অনেকটা পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

ম্যাচের ২৮ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন ইয়ামাল। গুইয়ের পা থেকে বল কেড়ে নিয়ে ফারমিন লোপেজ ইয়ামালকে পাস দেন। ১৮ বছর বয়সী এই তারকা বাম পোস্টের ভেতর দিয়ে নিচু শটে বল জালে জড়ান।

৯ মিনিট পর প্রায় একক প্রচেষ্টায় ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ডান প্রান্তে লং বল নিয়ন্ত্রণে নিয়ে সের্হি কারদোনা ও আলভারো মোলেইরোকে কাটিয়ে ভেতরে ঢুকে দুর্দান্ত কার্লিং শটে জালের ওপরের কোণে বল পাঠান।

৪৯তম মিনিটে কাছ থেকে গোল করে পাপে গুইয়ে একটি গোল শোধ দেন। তবে সমতা ফেরানোর কয়েকটি সুযোগ নষ্ট করে ভিয়ারিয়াল চরম মূল্য দেয়। ৬৯তম মিনিটে আরেকটি পাল্টা আক্রমণ থেকে ইয়ামাল নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।

১৮ বছর ২৩০ দিন বয়সে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করলেন ইয়ামাল। স্প্যানিশ পরিসংখ্যান বিশেষজ্ঞ মাস্টারচিপের তথ্য অনুযায়ী, ৫৯ বছরের মধ্যে লা লিগায় সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক করলেন এই স্প্যানিশ। সব মিলিয়ে লা লিগার ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ১৯ বছরের কম বয়সে হ্যাটট্রিক করলেন তিনি। লা লিগায় সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিকের রেকর্ড হোসে ইরারাগোরির। ১৭ বছর ৩৩৭ দিন হ্যাটট্রিক করেছিলেন তিনি।

বার্সেলোনার হয়ে এর আগে সাম্প্রতিককালে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিকের রেকর্ড ছিল লিওনেল মেসির। ১৯ বছর ২৫৯ দিন বয়সে হ্যাটট্রিক করেছিলেন এই আর্জেন্টাইন জাদুকর।

বদলি হিসেবে নামা রবার্ট লেভানদোভস্কি যোগ করা সময়ে কাতালানদের শেষ গোলটি করেন। জুল কুন্দের ডান দিক থেকে দেওয়া নিচু ক্রস থেকে ট্যাপ-ইন করে বল জালে পাঠান তিনি।

ম্যাচ শেষে ইয়ামাল বলেন, ব্যক্তিগতভাবে ও দলগতভাবে তিনি খুবই আনন্দিত।

তিনি বলেন, ‘আমার মনে হয় ভিয়ারিয়াল খুব ভালো দল, যারা লিগে তৃতীয় স্থানে আছে। আমাদের জয় ও আমার গোল নিয়ে আমি খুব খুশি।’

নিজের চমৎকার দ্বিতীয় গোল সম্পর্কে তিনি বলেন, ‘যখন বল আমার পায়ে থাকে, আমি ঠিক করি আমরা কোন দিকে যাব। তাই ডিফেন্ডার একদিকে যাওয়ার অপেক্ষা করেছি, আর আমি অন্যদিকে চলে গেছি।’

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au