সর্বশেষ

নারী বিপিএল খেলতে উদগ্রীব সোবহানা-রাবেয়ারা

  • 6:13 am - March 01, 2026
  • পঠিত হয়েছে:১০৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ মার্চ-নারীদের বিপিএল মাঠে গড়ানোর দিনক্ষণ চূড়ান্ত হয়েছে আগেই। আগামী ৪-১৪ এপ্রিল ঢাকা এবং চট্টগ্রামের দুই ভেন্যুতে আয়োজিত হবে নারী বিপিএল। তার আগে হবে প্লেয়ার্স ড্রাফট। টুর্নামেন্টের প্রথম আসরে থাকছে ৩টি দল।

নারী বিপিএলের প্রথম আসর নিয়ে ক্রিকেটারদের মধ্যে স্বাভাবিকভাবেই কাজ করছে দারুণ রোমাঞ্চ। সোবহানা মোস্তারি গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, ‘এর আগে দুইবার বলেছিল বিপিএল হবে, আগেরবার দলও ঠিক হয়ে গিয়েছিল, হয়নি।’

‘এবার দুই মাস আগেই আমাদের রুবাবা ম্যাডামের সাথে কথা হয়েছে। উনি বলেছেন যত দ্রুত সম্ভব বিপিএলটা হবে, উনি সেটা সম্ভব করে দেখিয়েছেন যে কিছুদিন পর আমাদের বিপিএলটা হবে। এটা নিয়ে সবাই এক্সাইটেড। প্রতিটা প্লেয়ারের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করছে। প্রতিদিনই আসলে বিপিএল নিয়েই কথা বলছি।’

নিজেদের মধ্যে বিপিএল নিয়ে কী ধরনের কথাবার্তা হচ্ছে? এমন প্রশ্নের জবাবে মুস্তারি বলেছেন, ‘নরমালি তো এখন আইকন নিয়ে কথা হচ্ছে, কে কোন দলে যাবে। আমরা যারা ফ্রেন্ড আছি, বলছে কে কোন দলে যাবে, যেহেতু ড্রাফট হবে। আমি থাকলে বা রাবেয়া থাকলে বা মেঘলা থাকলে কাকে নিবে এসব কথাই হচ্ছে।’

নিজের দলে যদি একজন বিদেশিকে নেওয়া যায় তাহলে কাকে নেবেন? জবাবে সোবহানা জানালেন, ‘আমি নিব (হেইলি) ম্যাথিউসকে, ওয়েস্ট ইন্ডিজের। কারণ সে অলরাউন্ডার, আমি দুইটা দিকই তার কাছ থেকে পাব। অনেক অভিজ্ঞ, অনেক দিন ধরে অধিনায়কত্ব করছে। যেভাবে সে ব্যাট বা বল করে আমার দলের জন্য ভালো একটা শক্তি দিবে দেবে।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au