সর্বশেষ

স্যামসংয়ের দিনে টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ভারত

  • 5:10 am - March 02, 2026
  • পঠিত হয়েছে:৫০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ০২ মার্চ-অঘোষিত কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে জিততে পারল না ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের শেষ ম্যাচে ক্যারিবীয়দের ৫ উইকেটে হারিয়ে শেষ দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল আয়োজক দেশটি। আর ভারতের কাছে হারের কারণে বিশ্বকাপের যাত্রা এখানেই শেষ হলো উইন্ডিজের। ১৯৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার ২ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

এর আগে শুরুতেই সাজঘরে ফেরেন ওপেনার অভিষেক শর্মা। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে আউট হন ইষাণ কিষাণও। আউট হওয়ার আগে দুজনই ১০ রান করে করেন।

তৃতীয় উইকেটে শুরুর চাপ সামলে নেন ওপেনার স্যাঞ্জু স্যামসন ও দলনেতা সূর্যকুমার যাদব। সেই সঙ্গে রান রেটটাও ঠিক রাখেন তারা। দুজন মিলে গড়েন ৫৮ রানের জুটি। শামার জোসেফের করা বলে শেরফাইন রাদারফোর্ডের হাতে সূর্যকুমার ক্যাচ তুলে দিলে ভাঙে এই জুটি। ভারতের অধিনায়ক আউট হয়েছেন ১৬ বলে ১৮ রানে। পরের উইকেটে ১৫ বলে ২৭ রান করেন তিলক ভার্মা। ১৪ বলে ১৭ রানে ফেরেন হার্দিক পান্ডিয়া।

এদিকে আপনতালে খেলে যান ওপেনার স্যাঞ্জু স্যামসন। দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। এর আগে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা পায় ক্যারিবীয়রা। ওপেনিং জুটিতে আসে ৬৮ রান। ৩৩ বলে ৩২ রান করে আউট হন ওপেনার ও দলনেতা সাই হোপ। আরেক ওপেনার রোস্টন চেজের ব্যাট থেকে আসে ২৫ বলে ৪০ রান।

ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেননি অনফর্ম ব্যাটার শিমরন হেটমায়ার ও শেরফাইন রাদারফোর্ড। ১২ বলে ২৭ রান আউট হন হেটমায়ার। আর ৯ বলে ১৪ রান করেন রাদারফোর্ড।

ইনিংসের শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন রোভম্যান পাওয়েল ও জেসন হোল্ডার। দুজন মিলে গড়েন ৬০ রানের জুটি। তাতেই বড় সংগ্রহ পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৯ বলে ৩৪ রানে রোভম্যান পাওয়েল এবং ২২ বলে ৩৭ রানে জেসন হোল্ডার অপরাজিত থাকেন।

ভারতের সবচেয়ে সফল বোলার জাস্প্রীত বুমরাহ। ৪ ওভারে ৩৬ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন এই ডানহাতি পেসার। এছাড়া একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী।

এই শাখার আরও খবর

পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান

মেলবোর্ন, ৬ জুন-  ইরান নিজেকে আনুষ্ঠানিকভাবে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে এবং দেশটি পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানোর সক্ষমতা অর্জন…

দিল্লির হোটেল অগ্নিকাণ্ডে ২১ প্রাণহানি, অবহেলার অভিযোগে গ্রেফতার রাঁধুনি

মেলবোর্ন, ৬ জুন-  ভারতের রাজধানী দিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে হোটেলের রাঁধুনি কেশব নেগিকে গ্রেফতার করেছে পুলিশ। মর্মান্তিক এই…

১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ দিলেন কিম জং উন

মেলবোর্ন, ৬ জুন- উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা আরও জোরদার করতে ১০ হাজার টনের একটি আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। একই…

হেবরনে ইসরায়েলি গুলিতে নিহত সাত মাসের ফিলিস্তিনি শিশু

মেলবোর্ন, ৬ জুন- অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ও…

ভারতে প্রথমবার প্রকাশ্যে সমাবেশ করল ‘ককরোচ জনতা পার্টি’, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

মেলবোর্ন, ৬ জুন- ভারতের বিভিন্ন জাতীয় পর্যায়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে গড়ে ওঠা নতুন আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) প্রথমবারের মতো প্রকাশ্যে বড়…

আমার মেয়ের মৃত্যুর দায় কে নেবে: আট বছরের শিশুকন্যার বাবা

মেলবোর্ন, ৬ জুন- মিরপুরে নৃশংস ধর্ষণ ও হত্যার শিকার আট বছরের শিশুকন্যার বাবা কান্নাজড়িত কণ্ঠে প্রশ্ন তুলেছেন, তার মেয়ের মৃত্যুর দায় কে নেবে। তিনি বলেছেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au