সর্বশেষ

টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ?

  • 5:21 am - March 02, 2026
  • পঠিত হয়েছে:১১৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২ মার্চ-সেমিফাইনালে কার বিপক্ষে লড়বে কোন দল দেখতে দেখতে শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের সুপার এইট পর্ব। নিজ নিজ যোগ্যতায় সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত। ফাইনালে উঠার লড়াইয়ে নিজেদের সর্বোচ্চটা দিয়েই লড়বে এই দলগুলো।

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী এক গ্রুপের চ্যাম্পিয়ন দল অন্য গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে। আর রানার্সআপ দল খেলবে চ্যাম্পিয়ন দলের বিপক্ষে। এক্ষেত্রে গ্রুপ-১ এর চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে নিউজিল্যান্ডকে। আর গ্রুপ-২ তে চ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বী স্বাগতিক ভারত।

গ্রুপ-১ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। আর সুপার এইটের একদম শেষ ম্যাচ জিতে সেরা চারে জায়গা করে নেয় ভারত। সুপার এইটে তিন ম্যাচের তিনটিতেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে প্রোটিয়ারা। বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত তারা। এদিকে ৩ ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করা ভারত হয়েছে গ্রুপ রানার্সআপ।

অন্য গ্রুপে সবকটি ম্যাচ জিতেছে ইংল্যান্ড। সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান তাদের। একই গ্রুপে মাত্র ৩ পয়েন্ট নিয়েই গ্রুপ রানার্সআপ হয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তানও ৩ পয়েন্ট সংগ্রহ করেছিল। কিন্তু নেট রানরেটে এগিয়ে আছে কিউইরাই।

আগামী ৪ ফেব্রুয়ারি বুধবার অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। ইডেন গার্ডেন্সে একে অপরের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। একদিন পর ওয়াংখেড়েতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত। দুই ফাইনালিস্ট নিয়ে আগামী ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ফাইনালটি।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au