সর্বশেষ

এএফসি এশিয়া কাপে উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার জয়, আলোচনায় খামেনি

  • 5:29 am - March 02, 2026
  • পঠিত হয়েছে:৯৩ বার
ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারি ২ মার্চ-বাংলাদেশের ঐতিহাসিক এশিয়া কাপের মিশন শুরু আগামীকাল সিডনিতে। আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপের পর্দা উঠেছে পার্থে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া ১-০ গোলে ফিলিপাইনকে হারিয়েছে।

সারা বিশ্বজুড়েই আলোচনা আমেরিকা-ইরান পাল্টাপাল্টি হামলা। আমেরিকা-ইসরাইলের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যু সারা বিশ্বে আলোড়ন তুলেছে। ইরানে যখন এমন ঘটনা তখন ইরানের নারী ফুটবল দল অস্ট্রেলিয়ায় আজ এশিয়া কাপ খেলার অপেক্ষায়।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতি ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন বাধ্যতামূলক। গোল্ডকোস্টে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে ইরান। স্বাভাবিকভাবেই সেই সম্মেলনে খামেনি প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ইরানী কোচ ও ফুটবলারকে। ফার্সি ভাষায় কোচ মারজিয়া জাফারী অতি সংক্ষেপে উত্তর দিয়েছেন, ‘আমাদের মনোযোগ ফুটবলেই রয়েছে।’

আন্তর্জাতিক প্রেস কনফারেন্সে স্থানীয় ভাষায় কোচ-খেলোয়াড় বক্তব্য প্রদান করলে সেটা ইংরেজীতে অনুবাদ করে দেয়া হয়। ইরানী কোচের উত্তর অবশ্য আর ইংরেজী করেননি এএফসি মিডিয়া কর্মকর্তা। এএফসি মিডিয়া কর্মকর্তা উপস্থিত সাংবাদিকদের অনুরোধ করেন ফুটবল সংক্রান্ত প্রশ্নই করতে। এর পরের প্রশ্নগুলো সরাসরি এশিয়া কাপ নিয়ে হলেও অস্ট্রেলিয়ান সকল মিডিয়ায় খামেনিকে নিয়ে করা প্রশ্নটিই বেশি গুরুত্ব দিয়ে প্রচার হয়েছে।

ইরান নারী এশিয়া কাপে দ্বিতীয় বারের মতো অংশগ্রহণ করছে। এই এশিয়া কাপ আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপ ফুটবলের এশিয়ান অঞ্চলের বাছাইয়ের মঞ্চও। ১২ দলের মধ্যে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলবে। সপ্তম-অস্টম স্থানে থাকা দলগুলোকে অন্য মহাদেশের দলের সঙ্গে প্লে অফ খেলতে হবে বিশ্বকাপে অংশগ্রহণ করতে হলে।

আমেরিকা-ইসরাইল যৌথ হামলা এবং ইরানের পাল্টা আক্রমণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খুবই খারাপ। আজ থেকে নারী এশিয়া কাপ শুরু হয়েছে এবং ইরান অন্যতম অংশগ্রহণকারী দেশ তাই এএফসি মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর নজর রাখছে। এই সংক্রান্ত একটি বিবৃতিও দিয়েছে এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au