সর্বশেষ

নারী বিপিএলে ফ্র্যাঞ্চাইজি সংকটে ভুগছে বিসিবি

  • 4:24 am - March 03, 2026
  • পঠিত হয়েছে:১০০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ মার্চ- প্রথমবারের মতো নারী ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারী বিপিএল আয়োজন নিয়ে চলছে জোর প্রস্তুতি।

আগামীকাল তিনটি দল নিয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৪ মার্চ। ইতোমধ্যে প্লেয়ার ড্রাফটের তালিকা প্রস্তুত করে ফেলেছেন নির্বাচকরা।

এখন অপেক্ষা শুধু অনুমোদনের।
প্লেয়ার তালিকা অনুমোদনের অপেক্ষায় থাকলেও নারী বিপিএলের জন্য এখনো ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করতে পারেনি বিসিবি। বিপিএলের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স একটি দল কিনতে আগ্রহ দেখিয়েছিল। এখনো নিশ্চিত না হলেও রংপুর রাইডার্সও একটি দল কিনতে আগ্রহ প্রকাশ করেছে।

তিন দলের এই টুর্নামেন্টে দুটি পুরোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহী থাকলেও তৃতীয় দলের ক্ষেত্রে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে এগিয়ে আসেনি। তবে জানা গেছে, একটি ব্যাকিং প্রতিষ্ঠান শেষ পর্যন্ত দল কিনতে পারে। বিসিবি সে পথেই যোগাযোগ চালিয়ে যাচ্ছে।
এদিকে টুর্নামেন্টকে সামনে রেখে স্থানীয় ক্রিকেটারদের পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

এর মধ্যে সর্বোচ্চ ‘আইকন’ ক্যাটাগরিতে পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। এই তালিকায় রয়েছেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সহ-অধিনায়ক নাহিদা আক্তার ও ব্যাটার সোবহানা মোস্তারি। এই তিনজনই তিন দলের নেতৃত্ব দেবেন।
আগামী ১৪ মার্চের আগেই তাদের ভাগ্য চূড়ান্ত হয়ে যাবে। তিনটি ফ্র্যাঞ্চাইজি লটারির মাধ্যমে তিনজন ক্রিকেটারকে বেছে নেবে।

তারা প্রত্যেকেই ১৪ মার্চ প্লেয়ার ড্রাফটে টেবিলে থাকবেন এবং নিজেদের পছন্দ অনুযায়ী ক্রিকেটার দলে ভেড়ানোর সুযোগ পাবেন।
‘এ’ ক্যাটাগরিতে থাকবেন ছয়জন ক্রিকেটার। নির্বাচকরা এই ক্যাটাগরিতে যে ছয়জনকে রেখেছেন তারা হচ্ছেন, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও ঋতু মনি। নির্বাচকরা এই নামগুলো পাঠিয়েছেন। এখন অপেক্ষা অনুমোদনের। যদিও জানা গেছে, বিসিবি ‘এ’ ক্যাটাগরি থেকে এই নামগুলো অনুমোদন করবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সেখান থেকে দুজন করে খেলোয়াড় নিতে পারবে। তাদের পারিশ্রমিক ৭ লাখ টাকা।

এ ছাড়া ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ১২ জন। প্রত্যেকে পাবেন ৫ লাখ টাকা করে। জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার আছেন এই তালিকায়। তাদের মধ্যে শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, ইশমা তানজিমসহ আরও কয়েকজন ক্রিকেটার রয়েছেন।

এ ছাড়া ‘সি’ ক্যাটাগরিতে প্রায় ২০ জন ক্রিকেটার থাকবেন, যাদের পারিশ্রমিক ৩ লাখ টাকা।

বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রে প্রতিটি দলকে কমপক্ষে দুইজনকে একাদশে খেলাতে হবে। সর্বোচ্চ তিনজন খেলাতে পারবে। তবে স্কোয়াডে সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড় রাখা যাবে। ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে ড্রাফটের আগেই সরাসরি বিদেশি খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করতে পারবে।

বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রেও গ্রেড অনুযায়ী পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে, ‘এ’ গ্রেডে ৮ হাজার ডলার, ‘বি’ গ্রেডে ৬ হাজার ডলার এবং ‘সি’ গ্রেডে ৩ হাজার ডলার।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au