সর্বশেষ

টি টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতায় পাকিস্তানের নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করলেন আলিম দার

  • 4:37 am - March 03, 2026
  • পঠিত হয়েছে:৯৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ মার্চ-টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে পাকিস্তানের পারফরম্যান্সে হতাশ না হয়ে কোনো উপায় আছে কী? গ্রুপ পর্বে যদিও সহজ প্রতিপক্ষই পেয়েছিল তারা। যুক্তরাষ্ট্র-নেদারল্যান্ডস-নামিবিয়ার মতো সহজ দলকে হারিয়েছে বটে, তবে হেরেছে ভারতের কাছে। গ্রুপ পর্বের বাধা টপকালেও সুপার এইটের বাধা আর উতরাতে পারেননি সালমান-শাহিনরা। বৃষ্টির কারণে কিউইদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি, ইংল্যান্ডের বিপক্ষে বাজে হারে সেমিফাইনালের স্বপ্ন ফিকে হয়ে যায় মেন ইন গ্রিনদের।

শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে কোনোমতে জিতলেও সমীকরণের মারপ্যাঁচে বাদই পড়তে হলো তাদের। এমন হতাশাজনক পারফরম্যান্সের কারণে নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করলেন সাবেক আন্তর্জাতিক আম্পায়ার আলিম দার। দেশটির সংবাদমাধ্যম সামা টিভি প্রকাশ করেছে এমন খবর।

হতাশাজনক পারফরম্যান্সের কারণে সালমান-শাহিনদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দেশটির সংবাদমাধ্যমের খবর, বিশ্বকাপে ব্যর্থতার কারণে ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা করেছে পিসিবি। এছাড়া ক্রিকেটারদের পাশাপাশি জবাবদিহিতা করতে হবে কোচিং স্টাফদেরও।

বিশ্বকাপে মাঠের ব্যর্থতার পর নির্বাচক প্যানেলে এটিই প্রথম বড় পরিবর্তন। তবে তার স্থলাভিষিক্ত কে হবেন এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তা ছাড়া কমিটিতে আরও কোনো পরিবর্তন আসছে কি না, এ বিষয়েও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

ইংল্যান্ডের কাছে হারের পর কঠিন সমীকরণ ছিল পাকিস্তানের সামনে। সেমিফাইনাল খেলতে হলে শ্রীলঙ্কাকে হারাতে হবে বড় ব্যবধানে। আগে ব্যাট করলে লঙ্কানদের বিপক্ষে জিততে হবে ৬৪ রানের ব্যবধানে, আর পরে ব্যাট করলে জিততে হবে ১৩.১ ওভারের মধ্যে।

এমন কঠিন সমীকরণ মেলাতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শাহিবজাদা ফারহান ও ফখর জামানের উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। দুজনে মিলে গড়েন রেকর্ড ১৭৬ রানের জুটি। শেষ পর্যন্ত ২১২ রানের পুঁজি পায় তারা।

জবাব দিতে নেমে শ্রীলঙ্কা অবশ্য ভালো শুরু পায়নি। তবে শেষদিকে রাথানায়াকে ও দাসুন শানাকা দলকে একেবারে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন বটে, কিন্তু জয় এনে দিতে পারেননি। হেরেছে মাত্র ৫ রানের ব্যবধানে। শেষ ওভারে ২৮ জয়ের জন্য প্রয়োজন ছিল ২৮ রান, শাহিন আফ্রিদির সেই ওভারে ২৪ রান সংগ্রহ করেছিল শানাকা। শেষ পর্যন্ত ৫ রানে জিতলেও সুপার এইট থেকেই বাদ পড়ে পাকিস্তান।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au