সর্বশেষ

ভারতীয় ক্রিকেট বোর্ডে নতুন দায়িত্বে জহির

  • 4:46 am - March 03, 2026
  • পঠিত হয়েছে:৮৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ মার্চ-এক সময় পেসারের অভাবে বেশ ভুগেছে ভারত। তবে এখন জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজদের নিয়ে গড়া পেস ইউনিট বেশ শক্তিশালী। শুধু জাতীয় দল নয়, লাইনআপেও ভালো মানের পেসার রাখতে চায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

তরুণ পেসারদের প্রশিক্ষণ দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় বোর্ড। এ জন্য দেশটির সাবেক পেসার জহির খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে (সিওই) পরিচালনা করা হচ্ছে এই কার্যক্রম।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে উদীয়মান পেসারদের নিয়ে বিশেষ এই প্রশিক্ষণ শুরু করেছে বিসিসিআই। বোর্ডের এই উদ্যোগ অবশ্য নতুন নয়। সেন্টার অফ এক্সিলেন্সে এত দিন এই দায়িত্বে ছিলেন ট্রয় কুলি। গত ডিসেম্বরে তার সঙ্গে চার বছরের চুক্তি শেষ হয়েছে বিসিসিআইয়ের। ৬০ বছরের কুলি আর কাজ করতে চান না। তার চুক্তি শেষ হওয়ার পর থেকে সেন্টার অফ এক্সিলেন্সে প্রধান পেস বোলিং কোচ হিসাবে কেউ নেই।

সেন্টার অফ এক্সিলেন্সের প্রধান পেস বোলিং কোচ হিসেবে কাজ করতে আগ্রহীদের কাছ থেকে আবেদনপত্র চেয়েছে বোর্ড। গত ৯ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিসিআই।

বিজ্ঞপ্তি দেখে ভিআরভি সিংহ, শ্রীনাথ অরবিন্দসহ আরো বেশ কয়েক জন আবেদন করলেও কাউকে এখনও চূড়ান্ত করেনি বিসিসিআই। এই পরিস্থিতিতে জহিরকে অস্থায়ী ভাবে দায়িত্ব নেওয়ার অনুরোধ করা হয়। ফলে ভারতের সাবেক এই পেসার বোর্ডের অনুরোধে প্রশিক্ষণ দিতে রাজি হয়েছেন।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au