সর্বশেষ

এবার ‘বিগ বস’-এ ফিরছেন সৌরভ

  • 9:53 pm - March 03, 2026
  • পঠিত হয়েছে:১৩২ বার

মেলবোর্ন, ৩ মার্চ- একসময় জি বাংলায় ‘দাদাগিরি’ রিয়েলিটি শো দিয়ে ঝড় তুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পরবর্তীতে সঞ্চালনার দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি।

এরপর জি বাংলার প্রতিপক্ষ চ্যানেল, স্টার জলসায় যোগ দিয়েছেন বলে খবর প্রকাশিত হয়। তবে নতুন করে আলোচনায় এসেছেন প্রিন্স অফ ক্যালকাটা’। ভারেতর বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে, এবার বাংলা বিগ বসের সৌরভ সঞ্চালনা করবেন ।

এর আগে কালার্স বাংলায় বিগ বসের একটি সিজন হয়েছিল। যাতে বাংলার সব বাঘা বাঘা তারকারা অংশ নিয়েছিল। ১৭ জুন থেকে ১৪ সেপ্টেম্বর ২০১৩ পর্যন্ত চলা এই সিজনে গায়ক অনিক ধর বিজয়ী এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ রানার-আপ হয়েছিলেন। সঞ্চালনা করেছিলেন মিঠুন চক্রবর্তী।

যদিও কোন স্লটে বাংলা টেলিভিশনে ‘বিগ বস’র সম্প্রচার হবে, কারা অংশগ্রহণ করবেন, তা এখনও জানা যায়নি। তবে খবর, টানটান চমক অপেক্ষা করে আছে। বছরখানেক আগেই খবর এসেছিল যে, চার বছরের জন্য প্রায় ১২৫ কোটি টাকার বিশাল অঙ্কের চুক্তিতে স্টারের সঙ্গে যুক্ত হয়েছেন সৌরভ।

সেই সময় উচ্ছ্বসিত সৌরভ জানিয়েছিলেন, ‘মানুষের সঙ্গে যোগাযোগ রাখার অন্যতম জনপ্রিয় মাধ্যম হল টিভি। স্টার জলসার সঙ্গে কাজ করতে পেরে খুবই আনন্দিত। দুটি নন-ফিকশন শো-এর সঞ্চালক হিসেবে আবার দর্শকদের সামনে আসতে পারাটা আমার জন্য দারুণ ব্যপার। ক্রিকেটের বাইরে থেকেও আমি সবসময় মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পছন্দ করি। এবারও সেই বিশ্বাস নিয়েই ফিরছি। দর্শকদের আরও ভালো কিছু দেওয়ার ইচ্ছে আছে।’

উল্লেখ্য, আগামী ৬ মার্চ শুক্রবার এই রিয়ালিটি শোয়ের আনুষ্ঠানিক ঘোষণা হবে কলকাতার বুকে ইডেনগার্ডেন্সে। এরপরই ধীরে ধীরে খোলসা করা হবে, কারা বিগ বসের ঘরে আটকা পড়তে চলেছেন।

এই শাখার আরও খবর

মিথেন গ্যাস লিক ও বিস্ফোরণে সিকিমের সুড়ঙ্গে ভয়াবহ বিপর্যয়,মৃতের সংখ্যা ২০ ছাড়ানোর আশঙ্কা

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের সিকিমে নির্মীয়মাণ একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা…

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

মেলবোর্ন, ২২ জুলাই- কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au