সর্বশেষ

চলে গেলেন অভিনেত্রী অ্যানাবেল স্কোফিল্ড

  • 8:37 pm - March 04, 2026
  • পঠিত হয়েছে:১৫২ বার

মেলবোর্ন, ৪ মার্চ- লন্ডন ফ্যাশনের একজন আইকনিক ফেস থেকে জনপ্রিয় অভিনেত্রী হওয়া অ্যানাবেল স্কোফিল্ড মারা গেছেন। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৬২ বছর বয়স হয়েছিল এ অভিনেত্রীর।

দ্য হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, ফ্যাশন মাধ্যম থেকে ‘ডালাস প্রাইমটাইম’ ধারাবাহিকে বিখ্যাত চলচ্চিত্র ও টিভি অভিনেতা ল্যারি হ্যাগম্যানের বিপরীতে লরেল এলিসের চরিত্রে অভিনয় করে তারকা খ্যাতি লাভ করেছিলেন অ্যানাবেল।

১৯৮০-এর দশকে লন্ডনের ফ্যাশন জগতের একজন জনপ্রিয় ও আকর্ষণীয় ব্যক্তি হয়ে ওঠেন অ্যানাবেল। প্যারিস ও মিলানে রানওয়েতে প্রতিষ্ঠিত হাউট কৌচার ডিজাইনারদের ব্যাপক আধিপত্য থাকার পরও সেখানে থাকেননি তিনি।

২০১২ সালে মিরর৮০-এ দেয়া এক সাক্ষাৎকারে অ্যানাবেল বলেন, আমি সত্যিই মনে করি লন্ডন আধুনিক স্টাইলের দিক থেকে এগিয়ে। এখানে নিউ রোমান্টিকস, পাঙ্কের টেল অ্যান্ড, ভিভিয়েন ওয়েস্টুড, ক্যাথেরিন হ্যামনেট, বডি ম্যাপ, রে পেট্রির তৈরি বাফেলো স্টাইল রয়েছে।

ওই সময় অ্যানাবেল লন্ডনের টেক টু এজেন্সির মাধ্যমে প্রতিনিধিত্ব করেছিলেন এবং শত শত ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদে থেকেছেন। ইভস সেন্ট লরেন্ট, রিমেল, রেভলন ও বুটস নং ৭-এর জন্য প্রচ্ছদ ডিজাইনার এবং ব্র্যান্ড প্রোমোশনে অভিনয় করেছেন।

একটি বুগল বয় জিন্স টিভি বিজ্ঞাপনে স্মরণীয় এক অভিনয়ের জন্য আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন অ্যানাবেল। এতে তিনি বলেছিলেন, ‘ক্ষমা করবেন, আপনি কি বুগয় বয় জিন্স পরে আছেন?’ সংলাপটি একটি কালো ফেরারি স্পোর্টস গাড়িতে করে মরুভূমির মধ্য দিয়ে যাওয়ার সময় বলেছিলেন তিনি।

১৯৬৩ সালের ৪ সেপ্টেম্বর যুক্তরাজ্যের ওয়েলসের ল্যানেলিতে জন্মগ্রহণ করেন অ্যানাবেল। তিনি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির আশপাশে বেড়ে উঠেছেন। তার বাবা জন ডি. স্কোফিল্ড ছিলেন একজন ব্রিটিশ চলচ্চিত্র প্রযোজনা নির্বাহী। যিনি ১৯৯০-এর দশকের বক্স অফিস হিট সিনেমা যেমন- ‘রোমান্সিং দ্য স্টোন’, ‘জেরি ম্যাগুয়ার’ ও ‘অ্যাজ গুড অ্যাজ নাইট গেটস’ সিনেমায় কাজ করেছেন।

অ্যানাবেল যখন মডেলিং ক্যারিয়ারে তুঙ্গে সময় কাটাচ্ছিলেন, ঠিক তখনই ‘ডালাস প্রাইমটাইম’ ধারাবাহিকের ১২টি পর্বে লরেল এলিসের চরিত্রে অভিনয় করার জন্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পাড়ি জমান।

এ অভিনেত্রীর চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কাজের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘সোলার ক্রাইসিস’, ‘ড্রাগনার্ড’ ও ‘আই অফ দ্য উইডো’। পরবর্তীতে ‘দ্য ব্রাদার্স গ্রিম’, ‘ডুম’ ও ‘সিটি অব এম্বার’র প্রযোজনা ভূমিকায় ক্যামেরার পেছনে কাজ করেছেন তিনি।

২০১০ সালে বারব্যাঙ্ক ভিত্তিক বেলা বেনে প্রোডাকশনস প্রতিষ্ঠান করেন এবং নির্বাহী প্রযোজক হিসেবে বিজ্ঞাপনচিত্র, সংগীত ও ফ্যাশন প্রকল্প নিয়ে কাজ করেন অ্যানাবেল।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au