সর্বশেষ

পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

  • 4:46 am - March 06, 2026
  • পঠিত হয়েছে:১২৩ বার
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ মার্চ- ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার লিটন কুমার দাস ও অলরাউন্ডার আফিফ হোসেন। তবে দলে নেই জাকের আলী ও নুরুল হাসান সোহান।

গত বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে থাকা নুরুল হাসান সোহান, জাকের আলী ও শামীম হোসেন এবার দলে জায়গা পাননি। এছাড়া চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন দলের নির্ভরযোগ্য দুই পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। ইনজুরির বিষয়টি বিবেচনায় রেখেই পেস আক্রমণে পরিবর্তন আনা হয়েছে। দলে ডাক পেয়েছেন শরীফুল ইসলাম ও গতিময় পেসার নাহিদ রানা।

আফিফ হোসেন দেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৪ সালের ডিসেম্বরে। ২০২০ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ৩৪ ওয়ানডেতে তার সংগ্রহ ৬৬৭ রান। সাম্প্রতিক বাংলাদেশ ক্রিকেট লিগে দক্ষিণাঞ্চলের হয়ে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন তিনি। ওই প্রতিযোগিতায় তিন ইনিংসে ৬৪ গড়ে ১২৮ রান করেন এবং একটি সেঞ্চুরিও তুলে নেন। তার এই পারফরম্যান্স নির্বাচকদের নজরে আসে।

অন্যদিকে লিটন কুমার দাস সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে। ওয়ানডেতে ধারাবাহিকতা না থাকলেও সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ও টেস্টে ভালো পারফরম্যান্স করে আবারও দলে ফেরার দাবি জোরালো করেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে অর্ধশতক এবং টেস্টে একটি সেঞ্চুরি ও একটি অর্ধশতক তাকে আত্মবিশ্বাসী করে তুলেছে।

আসন্ন সিরিজটি শুরু হবে ১১ মার্চ, ভেন্যু মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। একই মাঠে ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।

ঘোষিত বাংলাদেশ স্কোয়াডে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ভালো ফলের লক্ষ্য নিয়েই এই দল গঠন করা হয়েছে বলে বোর্ড সূত্রে জানা গেছে।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au