সর্বশেষ

এএফসি নারী এশিয়ান কাপ নকআউটে যেতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

  • 5:18 pm - March 09, 2026
  • পঠিত হয়েছে:১৩৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ০৯ মার্চ-বাংলাদেশের আশা এখনও বেঁচে আছে। চীনের পর উত্তর কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হার সত্ত্বেও, তবে সেটা সামান্যই। সে কারণে এএফসি নারী এশিয়ান কাপের নকআউটে যেতে অসম্ভবকে সম্ভব করতে হবে আফঈদা খন্দকারদের।

সেই মিশনে গ্রুপপর্বের শেষ ম্যাচে মেলবোর্ন সময় রাত ৮ টায় বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ উজবেকিস্তান। শক্তির বিচারে তারা বাংলাদেশের চেয়ে বহুগুণে এগিয়ে, বাংলাদেশ আছে যেখানে ১১২ নম্বরে, উজবেকিস্তানের স্থান ৪৯-এ। কোয়ার্টার ফাইনালে যেতে হলে পার্থে এই দলটির বিপক্ষে বাংলাদেশকে বড় ব্যবধানে জিততে হবে।

পিটার বাটলারের শিষ্যরা অনুপ্রেরণা খুঁজতে পারে গত বছরের মিয়ানমারের বিপক্ষে ম্যাচ থেকে। মিয়ানমার ও উজবেকিস্তানের র‌্যাঙ্কিং কাছাকাছি। সেই মিয়ানমারকে ইয়াঙ্গুনে বাছাইয়ে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

‘বি’ গ্রুপে উত্তর কোরিয়া ও চীনের পয়েন্ট ৬ করে হয়ে যাওয়ায় বাংলাদেশের সামনে নকআউটে যাওয়ার জন্য একটিই পথ খোলা- তৃতীয় সেরা দুই দলের একটি হওয়া। এই বিবেচনায়ও বাংলাদেশ অনেক পিছিয়ে। ‘এ গ্রুপের ফিলিপাইনস ও ‘সি’ গ্রুপের ভিয়েতনামের ৩ পয়েন্ট করে হয়ে গেছে।

এই দুই দলের বড় হার কামনা করতে হবে আফঈদাদের। পাশাপাশি উজবেকিস্তান ম্যাচ দিয়ে ঋণাত্মক ৭ গোলের হিসাব ধনাত্মকে নিয়ে আসতে হবে।

অবশ্য সমীকরণের মারপ্যাচ নিয়ে ভাবছেন না বাটলার। তার কাছে জয়-পরাজয় মূখ্য নয়। চোখ রাখছেন মেয়েদের পারফরম্যান্সের উন্নতিতে। তিনি বলেন, ‘আসরের জন্য আমরা কতটা প্রস্তুতি নিয়ে এসেছিলাম, এটা সবাই জানে। আমাদের ফুটবলাররা ডে বাই ডে উন্নতি করেছে। হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। ওদের কাছে সেরাটা চাই আমি। মাঠে ওরা ভালো ফুটবল খেলতে পারলে ফলাফল আমাদের পক্ষে আসতে পারে। উজবেকিস্তান ভালো দল। আমাদের সতর্ক থাকতে হবে।’

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au