সর্বশেষ

বার্সায় ফিরতে চেয়েছিলেন মেসি, আটকে দেন লাপোর্ত অভিযোগ জাভির

  • 5:22 pm - March 09, 2026
  • পঠিত হয়েছে:৯৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ০৯ মার্চ-বার্সেলোনার সাবেক কোচ জাভি এর্নান্দেজ একটি বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলেছেন, ক্লাবের প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা ইচ্ছা করেই ২০২৩ সালে লিওনেল মেসির বার্সেলোনায় ফেরা আটকে দিয়েছেন। লা লিগার অনুমোদন পাওয়ার পরেও লাপোর্তা সেই চুক্তি ভেস্তে দেন বলে জাভি দাবি করেছেন।

বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে ‘লা ভ্যানগার্দিয়া’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে জাভি এই চাঞ্চল্যকর তথ্য দেন। ২০২৪ সালের মে মাসে কোচের পদ থেকে বরখাস্ত হওয়া এই কিংবদন্তি মিডফিল্ডার জানান, ২০২৩ সালের শুরুতে মেসির চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল।

জাভি জানান, কাতার বিশ্বকাপ জেতার পর মেসি কাতালোনিয়ায় ফিরতে মুখিয়ে ছিলেন। জাভি মেসির বাবা হোর্হেকে এটিকে একটি স্বপ্নীল সমাপ্তি হিসেবে তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমরা মাইকেল জর্ডানের মতো একটা ‘লাস্ট ডান্স’ চাইছি।’ কিন্তু শেষ পর্যন্ত সেই চুক্তি ভেস্তে যায় এবং মেসি পিএসজির চুক্তি শেষে ইন্টার মিয়ামিতে যোগ দেন।

সে প্রক্রিয়াটা কীভাবে ভেস্তে গেল, সেটা জানান জাভি। তিনি বলেন, ‘এখানেও প্রেসিডেন্ট সত্য বলছেন না। লিও সই করে ফেলেছিল। ২০২৩ সালের জানুয়ারিতে, বিশ্বকাপ জেতার পর আমরা যোগাযোগ করি। সে আমাকে বলেছিল ফিরে আসতে সে উৎসাহী, এবং আমি সেটা টের পেয়েছিলাম। আমরা মার্চ পর্যন্ত কথা বলেছি। আমি তাকে বললাম, ‘ঠিক আছে, যখন তুমি সবুজ সংকেত দেবে, আমি প্রেসিডেন্টকে জানাব।’’

জাভি জানান, মেসির ফেরার ক্ষেত্রে লা লিগাও সবুজ সংকেত দিয়ে দিয়েছিল। তিনি বলেন, ‘তারপর কী হলো? প্রেসিডেন্ট লিওর বাবার সঙ্গে চুক্তি নিয়ে কথা শুরু করলেন, লা লিগার অনুমোদনও পেয়েছিলাম, কিন্তু সব শেষ করে দিলেন প্রেসিডেন্ট নিজে। তিনি কি কারণ বলেছিলেন? লাপোর্তা আমাকে বললেন, এবং হুবহু উদ্ধৃত করছি, লিও ফিরলে সে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং তিনি তা হতে দিতে পারবেন না।’

এমন পরিস্থিতিতে জাভির সঙ্গেও মেসির সম্পর্কের অবনতি হয়, ‘এরপর হঠাৎ লিও আমার ফোন ধরা বন্ধ করে দিল কারণ অন্যদিক থেকে তাকে বলা হয়েছিল এটা সম্ভব না। আমি তার বাবাকে ফোন করে বললাম, ‘এটা হতে পারে না, হোর্হে,’ আর সে বলল, ‘প্রেসিডেন্টের সঙ্গে কথা বলো।’ আমি জোর দিয়ে বললাম পাঁচ মাস ধরে আলোচনা হয়েছে, চুক্তি হয়ে গিয়েছিল, তার ফুটবলীয় যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ ছিল না।’

এর অনেক দিন পর জাভির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়েছে মেসির। তিনি বলেন, ‘মেসির সঙ্গে আবার কথা বলতে কি কিছুটা সময় লেগেছিল? হ্যাঁ, কারণ সে ভাবছিল আমিও এই পুরো পরিকল্পনার অংশ। এটা লিওর সঙ্গে আমার সম্পর্কে অনেক প্রভাব ফেলেছিল, তবে এখন সব ঠিক আছে। সে এখন জানে, এখন বোঝে, কিন্তু একটা সময় ছিল যখন তার সঙ্গে যোগাযোগ করতে পারতাম না। এটা দুঃখজনক ছিল, কিন্তু এর দায় যারা ক্ষমতায় আছেন তাদের।’

মেসি কি আর কখনো বার্সেলোনায় ফিরবেন? এ বিষয়ে জাভি বলেন, ‘লিও মেসি আর কখনো বার্সেলোনায় ফিরবে না, শুধুমাত্র কারণ লাপোর্তা চান না। লা লিগার কারণে নয়, হোর্হে মেসির টাকার দাবির কারণেও নয়, এসব মিথ্যা। লাপোর্তাই তার শিবিরকে বলছেন যে ক্লাব তাকে সামর্থ্য রাখে না।’ লাপোর্তা এখন তৃতীয়বারের মতো বার্সেলোনার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বিরুদ্ধে আছেন ভিক্টর ফন্ট ও মার্ক সিরিয়া।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au