২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ট্যাংকার, আরও আসবে চারটি
মেলবোর্ন, ৯ মার্চ- মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর ১০ দিনের মাথায় ২৭ হাজার টনের বেশি ডিজেল নিয়ে একটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছেছে। আজ সোমবার সিঙ্গাপুর থেকে…
মেলবোর্ন, ৯ মার্চ- ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় পার করে আবারও আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন ভারতের উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। এই প্রত্যাবর্তনের পেছনে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর টুর্নামেন্টসেরার পুরস্কার জিতে স্যামসন জানিয়েছেন, খারাপ সময় পার করার সময়ে নিয়মিত টেন্ডুলকারের সঙ্গে কথা বলতেন তিনি, যা তাকে নতুন করে আত্মবিশ্বাস জুগিয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্যামসন বলেন, “গত কয়েক মাস ধরে আমি নিয়মিত শচিন স্যারের সঙ্গে কথা বলেছি। যখন অস্ট্রেলিয়ায় বসে ছিলাম এবং কোনো ম্যাচ খেলতে পারছিলাম না, তখন ভাবছিলাম সেই সময় আমার মানসিকতা কেমন হওয়া উচিত।”
তিনি আরও বলেন, “আমি স্যারের সঙ্গে যোগাযোগ করি এবং আমরা দীর্ঘ সময় কথা বলি। এমনকি ফাইনালের আগের দিনও তিনি ফোন করে জানতে চেয়েছেন আমি কেমন অনুভব করছি। তার মতো একজনের কাছ থেকে খেলার প্রস্তুতি ও মানসিকতা নিয়ে পরামর্শ পাওয়া আমার জন্য অনেক বড় ব্যাপার।”
চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাটিংয়ে ব্যর্থ হন স্যামসন। পাঁচ ইনিংসে মাত্র ৪৬ রান করায় দলে জায়গাও হারান তিনি। পরে উইকেটকিপার হিসেবে সুযোগ পান ঈশান কিষান। এই সময়টা মানসিকভাবে খুব কঠিন ছিল বলে স্বীকার করেছেন স্যামসন। তার ভাষায়, “নিউজিল্যান্ড সিরিজের পর আমি ভেঙে পড়েছিলাম। মনে হচ্ছিল সব স্বপ্ন শেষ হয়ে গেছে। নিজেকে প্রশ্ন করছিলাম আর কী করতে পারি।”
তবে সুপার এইট পর্বে সুযোগ পেয়ে দারুণ প্রত্যাবর্তন করেন তিনি। তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচে করেন ৯৭, ৮৯ ও ৮৯ রান, যা ভারতকে সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা রাখে। পুরো টুর্নামেন্টে মাত্র পাঁচ ম্যাচ খেলেই ৩২১ রান করেন স্যামসন। তার গড় ছিল ৮০.২৫ এবং স্ট্রাইক রেট ছিল ১৯৯.৩৭।
ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর স্যামসন বলেন, “সবকিছু এখনও স্বপ্নের মতো মনে হচ্ছে। আপাতত শুধু এই মুহূর্তটা উপভোগ করতে চাই।”
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au