সর্বশেষ

আইনি জটিলতা কাটলেই দেশে ফিরবেন সাকিব আল হাসান

  • 2:54 pm - March 15, 2026
  • পঠিত হয়েছে:২৫৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৫ মার্চ- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, তার বিরুদ্ধে থাকা আইনি জটিলতা সমাধান হলেই দ্রুত দেশে ফিরে জাতীয় দলে যোগ দিতে চান তিনি। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে এমন মন্তব্য করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

চলমান বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ঘিরে সাকিবের জাতীয় দলে ফেরার গুঞ্জন উঠেছিল। তবে তার বিরুদ্ধে চলমান মামলার অগ্রগতি না হওয়ায় শেষ পর্যন্ত দেশে ফেরা সম্ভব হয়নি। এদিকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজও এখন শেষ পর্যায়ে পৌঁছেছে। ফলে সাকিব কবে আবার জাতীয় দলের হয়ে মাঠে নামবেন, তা এখনও নিশ্চিত নয়।

পডকাস্টে সাকিব বলেন, তিনি আশা করছেন দ্রুতই পরিস্থিতির সমাধান হবে। তার ভাষায়, বিষয়টি পুরোপুরি আইনি জটিলতার সঙ্গে জড়িত হওয়ায় এতে সময় লাগছে। তবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সাকিব আল হাসান বলেন, বিসিবি এখন পর্যন্ত আন্তরিকতার সঙ্গে বিষয়টি দেখছে। বোর্ডের এই উদ্যোগ আরও জোরালো হলে হয়তো দ্রুত সমাধান সম্ভব হতে পারে বলেও মনে করেন তিনি।

আইনি জটিলতা কবে শেষ হবে সে বিষয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে সাকিব বলেন, এ ধরনের পরিস্থিতি তার জন্য নতুন অভিজ্ঞতা। তাই কত সময় লাগতে পারে তা তার পক্ষেও নির্দিষ্ট করে বলা কঠিন। তবে সমস্যা সমাধান হলেই দ্রুত দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, আইনি সমস্যাগুলো সমাধান হয়ে গেলে যত দ্রুত সম্ভব দেশে ফিরবেন। এমনকি যেদিন সমস্যার সমাধান হবে, আল্লাহ চাইলে তার পরের দিনই দেশে ফিরে আসার চেষ্টা করবেন বলেও উল্লেখ করেন এই অলরাউন্ডার।

এদিকে আলোচনার এক পর্যায়ে পাকিস্তানের রহস্য স্পিনার উসমান তারিক-এর বোলিং নিয়েও মন্তব্য করেন সাকিব। তিনি বলেন, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে এর আগেও উসমান তারিকের মুখোমুখি হয়েছেন তিনি। সাকিবের মতে, তার বোলিং অ্যাকশনের সঙ্গে মানিয়ে নেওয়া শুরুতে ব্যাটসম্যানদের জন্য কঠিন হয়ে পড়ে।

তিনি বলেন, প্রথমবার যারা এমন ধরনের বোলারের বিপক্ষে খেলেন তাদের জন্য বিষয়টি সাধারণত বেশি কঠিন হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটসম্যানরা মানিয়ে নিতে পারেন।

এ প্রসঙ্গে অতীতের কয়েকজন রহস্য স্পিনারের কথাও উল্লেখ করেন সাকিব আল হাসান। তিনি বলেন, ক্রিকেটে মাঝেমধ্যেই এমন ব্যতিক্রমী বোলার দেখা যায়। উদাহরণ হিসেবে তিনি অজন্তা মেন্ডিস এবং মুত্তিয়া মুরালিধরন-এর মতো স্পিনারদের নামও উল্লেখ করেন।

এই শাখার আরও খবর

বিদায়ের সুরে বিষণ্ন দশমী, আগামী শরতে ফেরার অপেক্ষা

আনন্দ, উচ্ছ্বাস, উৎসবের রঙ আর বিদায়ের বিষণ্নতা মিশ্রিত আবহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর)…

বাংলাদেশিদের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে

সরকারের ঋণ বাড়ার বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি ২০২৬-২৭ অর্থবছর শেষে দেশের মাথাপিছু সরকারি ঋণ দেড় লাখ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী,…

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও ২

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।…

পলিন হ্যানসনকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য:রক্ষণশীল জোট গঠনে দূরত্বে কোয়ালিশন ও ওয়ান নেশন

অস্ট্রেলিয়ার রাজনীতিতে লেবার সরকারকে ক্ষমতাচ্যুত করতে রক্ষণশীল দলগুলোর ঐক্যের আহ্বান উঠেছে। কিন্তু পলিন হ্যানসন ও অ্যাঙ্গাস টেলরের অবস্থান, নেতৃত্বের প্রশ্ন এবং আসন ভাগাভাগি নিয়ে মতপার্থক্য…

সৌদি আরবে নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের পর কূটনৈতিক সংকটে বাংলাদেশ

মক্কায় মসজিদের ভেতরে চুম্বনের অভিযোগে এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। তবে তাঁদের মৃত্যুদণ্ডের রায় কিংবা তা কার্যকরের বিষয়ে সৌদি…

শুভ বিজয়া দশমী: অশুভের বিনাশ, সত্য ও মানবতার জয়

শারদীয় দুর্গোৎসবের শেষ অধ্যায় বিজয়া দশমী। আনন্দ, বেদনা, আবেগ ও সম্প্রীতির এক অনন্য মেলবন্ধনে এই দিনটি বাঙালির হৃদয়ে বিশেষ তাৎপর্য বহন করে। কয়েক দিনের উৎসব,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au