বাংলাদেশ

অভিযানে গিয়ে চকরিয়ায় এএসআই রূপন কান্তি দের মৃত্যু

  • 2:08 pm - March 24, 2026
  • পঠিত হয়েছে:১৫৮ বার
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের অভিযান চলাকালে রূপন কান্তি দে (৪২) নামে এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মারা গেছেন। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৪ মার্চ- কক্সবাজারের চকরিয়ায় পুলিশের অভিযানে গিয়ে রূপন কান্তি দে (৪২) নামে এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার হারবাং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রূপন কান্তি দে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কদমতলী গ্রামের বাসিন্দা। তিনি চকরিয়া থানার অধীন হারবাং পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার দিকে জুনাইদ নামে এক আসামিকে গ্রেপ্তার করতে উপ-পরিদর্শক মোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল হারবাং এলাকায় অভিযান চালায়। এ সময় আসামিকে ধরার চেষ্টা করতে গিয়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন এএসআই রূপন কান্তি দে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার অহিদুল ইসলাম জানান, আসামিকে আটকের পর কথা কাটাকাটির একপর্যায়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন রূপন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

পরে অচেতন অবস্থায় তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই অভিযানে নেতৃত্ব দেওয়া উপ-পরিদর্শক মোফাজ্জল হোসেনও অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জায়নুল আবেদীন জানান, হাসপাতালে আনার আগেই রূপন কান্তি দে মারা যান। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, হারবাং স্টেশনের একটি দোকানে অবস্থানকালে রূপন অজ্ঞান হয়ে পড়েন। পরিবার সূত্রে জানা গেছে, তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং আগে দুইবার স্ট্রোক করেছিলেন। তার হার্টে রিংও বসানো ছিল।

এদিকে রাত ১১টার দিকে জেলা পুলিশের এক বিবৃতিতে কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান জানান, রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে স্ট্রোকজনিত কারণে এএসআই রূপন কান্তি দে মারা গেছেন।

এই শাখার আরও খবর

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au