অস্ট্রেলিয়া

প্রতিপাদ্য “কোটিপ্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এইতো সময়”

মেলবোর্নে স্বাধীনতা দিবস: হৃদয়ে ৭১-এর আয়োজনে আবেগঘন সন্ধ্যা

  • 2:01 pm - March 29, 2026
  • পঠিত হয়েছে:৪২৬ বার
মেলবোর্নে হৃদয়ে ৭১-এর আয়োজনে স্বাধীনতার আবেগঘন সন্ধ্যা। ছবি: সুবীর দাস

মেলবোর্ন, ২৯ মার্চ: প্রবাসের মাটিতে আবারও জেগে উঠল বাংলাদেশের স্বাধীনতার অমর চেতনা। “কোটিপ্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এইতো সময়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেলবোর্নে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপিত হলো মহান স্বাধীনতা দিবস। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ড্রিম বিল্ডার্স চার্চ মেলবোর্নে, আয়োজন করে প্রবাসী সংগঠন হৃদয়ে ৭১ মেলবোর্ন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজকদের অন্যতম সদস্য মো: সাদিক ইফতি, যিনি সুচারুভাবে পুরো আয়োজন পরিচালনা করে উপস্থিত দর্শকদের মধ্যে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করেন।

মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার পুনর্জাগরণ

অনুষ্ঠানের শুরুতে এহতেশাম পিকলু হৃদয়ে ৭১ মেলবোর্ন প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত সকল শহীদ ও বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন,

 বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মূল শক্তি ছিল অসাম্প্রদায়িকতা, মানবতা এবং ঐক্য।

এরপর হৃদয়ে ৭১-এর সভাপতি আব্দুল কুদ্দুস সাঈদ তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সময়ে বাংলাদেশের স্বাধীনতার চেতনা নানা চ্যালেঞ্জের মুখে। ধর্মকে পুঁজি করে একটি স্বাধীনতাবিরোধী চক্র রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে, যা দেশের জন্য গভীর উদ্বেগের বিষয়। তিনি আরও বলেন, কিছু স্বাধীনতাবিরোধী চক্র “জান্নাতের অগ্রিম টিকিট” বিক্রির মতো অপপ্রচার ও বিভ্রান্তিকর বক্তব্যের মাধ্যমে রাজনীতি করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। তিনি জাতির পিতা শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ স্মরণ করে বলেন, সেই ভাষণই বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা জুগিয়েছিল।

হৃদয়ে ৭১ মেলবোর্নের অন্যতম সদস্য ড. মোল্লা হক তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতা কারো দয়া বা করুণায় অর্জিত হয়নি—এটি এসেছে লাখো শহীদের রক্ত এবং ত্যাগের বিনিময়ে। তাই এই স্বাধীনতার মূল্য আমাদের সর্বদা স্মরণ রাখতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পয়েন্ট কুক আসনের এমপি এবং আসন্ন ভিক্টোরিয়ান নির্বাচনে লেবার পার্টির প্রার্থী ম্যাথিউ হিলাকারি। ছবি: সুবীর দাস

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পয়েন্ট কুক আসনের এমপি এবং আসন্ন ভিক্টোরিয়ান নির্বাচনে লেবার পার্টির প্রার্থী ম্যাথিউ হিলাকারি। তিনি বাংলাদেশি কমিউনিটিকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অস্ট্রেলিয়ার সংহতি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অস্ট্রেলিয়ায় একে অপরের সঙ্গে সংহতিও সমান জরুরি।

 তিনি আরও উল্লেখ করেন, ভিক্টোরিয়ার বাংলাদেশি কমিউনিটি অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং এটি গর্বের বিষয়।

সাংস্কৃতিক পরিবেশনায় আবেগ ও নস্টালজিয়া

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নতুন প্রজন্মের অংশগ্রহণে দেশাত্মবোধক নাচ ও গান। শিশু ও তরুণ শিল্পীদের প্রাণবন্ত ও আবেগঘন পরিবেশনায় মুক্তিযুদ্ধের ইতিহাস যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে, যা উপস্থিত দর্শকদের মনে গভীর নস্টালজিয়া ও আবেগের সঞ্চার করে।এই পর্বে শিশু ও তরুণ শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন—সিয়ান, শ্রেয়সী, আরিয়ানা, ওয়ানিয়া, আধিরা, জায়োনি, রাইদ এবং ইশমে জিতেষী জীভানা।

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে পড়ছে মুক্তিযুদ্ধের চেতনা।
ছবি: সুবীর দাস

অনুষ্ঠানে অংশ নেওয়া ছোট ছোট শিল্পীদের হাতে ভালোবাসা আর উৎসাহের প্রতীক হিসেবে সিনিয়র সদস্যরা মেডেল তুলে দেন—যা তাদের জন্য ছিল এক স্মরণীয় সম্মাননা ও ভবিষ্যতের অনুপ্রেরণা। এই সফল সাংস্কৃতিক আয়োজনের নেপথ্যে থেকে পুরো কার্যক্রমটি দক্ষতার সঙ্গে সমন্বয় করেন জান্নাতুল ফেরদৌস নৌজুলা।

সাংস্কৃতিক আয়োজনের নেপথ্যে থেকে পুরো কার্যক্রমটি দক্ষতার সঙ্গে সমন্বয় করেন জান্নাতুল ফেরদৌস নৌজুলা। ছবি: সুবীর দাস

এছাড়াও এই টিমে সার্বিক সহযোগিতায় ছিলেন—মোরশেদ কামাল, অনন্যা, নাদিয়া ও রিমন।

পরবর্তী পর্বে বড়দের দেশাত্মবোধক গান, নৃত্য ও আবৃত্তিতে অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে ওঠে। দর্শকরা আবেগাপ্লুত হয়ে স্মরণ করেন বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধের দিনগুলো। এই পর্বে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন—চঞ্চল মন্ডল, পিনাকী ঘোষ, অনি আহমেদ, উর্মিলা চৌধুরী, মৃণাল দাস, প্রিয়াঙ্কা রায়, শিঞ্জন জামান, অনন্যা চক্রবর্তী, রাকসান্দ কামাল, কাশভি সাহা, সুপর্ণা দাস, ওয়াহিদুজ্জামান আকন জুয়েল, জয়েশা বিশ্বাস মিতু, পার্থ চক্রবর্তী। বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন পলাশ কুমার দত্ত, পার্থ চক্রবর্তী, বিজিত দাস, অভিষেক ব্যানার্জি এবং স্বাক্ষর দাস।

প্রবাসে স্বাধীনতার চেতনায় একত্র বাংলাদেশি কমিউনিটি।
ছবি: সুবীর দাস

প্রবাসে একতার বার্তা

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা OTN বাংলা-র সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের পরিচয়, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার এক আন্তরিক প্রয়াস আজকের আয়োজন। তারা এই উদ্যোগের জন্য আয়োজকদের আন্তরিকভাবে ধন্যবাদ ও প্রশংসা জানান। অনুষ্ঠানের শেষ পর্বে মো: ইফতি সাদিক ভোট অব থ্যাংকস প্রদান করে সকল অতিথি, অংশগ্রহণকারী, স্বেচ্ছাসেবক এবং স্পন্সরদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, এই সফল আয়োজনের পেছনে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মিলিত সহযোগিতা রয়েছে। 

এক মঞ্চে ইতিহাস, সংস্কৃতি ও দেশপ্রেমের অনন্য মেলবন্ধন।
ছবি: সুবীর দাস

 হৃদয়ে ৭১ মেলবোর্ন একটি অরাজনৈতিক সংগঠন। আয়োজকদের প্রত্যাশা,এই ধরনের আয়োজনের মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, ইতিহাস সচেতনতা এবং মুক্তিযুদ্ধের চেতনা আরও শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য এক মিলনমেলায় পরিণত হবে, যেখানে সবাই একত্রে উদযাপন করবেন স্বাধীনতার গৌরবময় ইতিহাস।

অনুষ্ঠানের খাবার ব্যবস্থাপনার সমন্বয়ে নেতৃত্ব দেন হৃদয়ে ৭১-এর সভাপতি সৈয়দ আব্দুল কুদ্দুস; তাঁর সঙ্গে সার্বিক সহযোগিতায় ছিলেন মোরশেদ কামাল, শুভাগত সাহা, অনুপ কুমার, বাধন নন্দী ও রঞ্জিত সরকার সহ আরও অনেকে। 

এই অনুষ্ঠান সফলভাবে আয়োজন করতে যাঁরা স্পন্সর হিসেবে সহযোগিতা করেছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—কুইক গ্রুপ সলিউশন, ইজ একাউন্টিং অ্যান্ড বিজনেস সলিউশন, শুভা সাহা (সিনিয়র ওজি গ্রুপ ব্রোকার), ফাইন্ড মাই রিয়েল এস্টেট,  ক্লিয়ার পাথ ফাইন্যান্সিয়াল গ্রুপ, নেক্সান গ্লোবাল গ্রুপ ,কান্ট্রি প্লাজা মোটেল, ইস্টার্ন ট্রেডিং, গ্লোরিয়া জিন্স ওয়্যারিবি, ব্লু স্টোন, ট্রেড, ম্যান ক্রিসেন্ট প্রাইভেট লিমিটেড, হ্যাপি অলিভ ট্রি, গেরি জোশি (এল্ডারস রিয়েল এস্টেট), মোঃ এম রহমান, তাপস বর্মন, ডঃ শুভজিৎ রায়, রিভারডেল কোয়ালিটি মিটস অ্যান্ড প্রোডিউস এবং স্যাট টিউশন

এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল ওটিএন বাংলা।

এই শাখার আরও খবর

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভে উত্তেজনা

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

জাপানে তীব্র তাপপ্রবাহ, ১০৪ ডিগ্রি ফারেনহাইট ছাড়াল তাপমাত্রা, প্রথমবার ঘোষণা ‘চরম তাপদাহ দিবস’

মেলবোর্ন, ২১ জুলাই- জাপানে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলের তিনটি শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা ১০৪ ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করেছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au