সাহিত্য ও সংস্কৃতি

বধুর সাজে বর্ষবরণ

  • 2:54 pm - April 12, 2026
  • পঠিত হয়েছে:১৯ বার
বাংলা নববর্ষ। ছবি: সংগৃহীত

বধুর সাজে বর্ষবরণ
-দেবযানী দত্ত

প্রকৃতি আজ সেজেছে
নতুন রূপে, নতুন গন্ধে,
নতুন সাজে।
সে যে এক নববধূর সাজ
আজ যে বাংলার
পহেলা বৈশাখ।

পান্তা-ইলিশ, নতুন পোশাক
ঘরে ঘরে খুশির জোয়ার
নবরবি কিরণে,
প্রকৃতি আলোময়
ভোরের আগমনীতে
নৃত্য, গানে নাটক
কবিতা আসরময়।

মাটির সরা , বেতের ঝাঁপি,
হাতপাখা আর বাঁশের বাঁশি,
ঢাকের তালে, নাগর দোলে
পুতুল নাচে তালে তালে
পুঁথি পাঠের আসর জমে
বটতলার ঐ নদীর ধারে
বৈশাখীর ঐ পসর বসে
ছুটছে সবাই দলে দলে
রঙবেরঙের পোশাক পড়ে
মুড়কি মোয়া, হাতি ঘোড়া
ঠোঙায় বেঁধে হাতে হাতে
বাউল বাজায় একতারাতে
ভবের মাঠে বিকেলবেলা।

বৈশাখ আসে নতুন সাজে
আম কাঁঠালের গন্ধ নিয়ে
কালবোশেখীর প্রলয় দেখা
ঝোড়ো হাওয়া এলোমেলো
দিকবিদিক সব দিশেহারা
প্রকৃতির আজ আহবানে,
বৈশাখ আাসে নতুন নিয়ে
জরা ব্যাধি পুরাতন কে মুছে
মনের সকল দীনতা ঘুচে
নববধুর বরণ সাজে
বর্ষবরণ উৎসবে —-
আমরা মাতি সুরে সুরে
এসো হে বৈশাখ, এসো এসো।।


দেবযানী দত্ত,

সহকারী শিক্ষক,
আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়,
মোহাম্মদপুর, ঢাকা।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় নতুন প্রজন্মের নারীদের মধ্যে ন্যুডিজমের আগ্রহ বাড়ছে

মেলবোর্ন, ১০ এপ্রিল: একসময় ন্যুডিজম বা নগ্ন জীবনধারা নিয়ে সমাজে প্রচলিত ছিল নানা ধরনের ভুল ধারণা—এটি শুধু বয়স্কদের বিষয়, কিংবা এর সঙ্গে জড়িয়ে আছে যৌনতা…

বাংলাদেশে পহেলা বৈশাখ উদযাপন নিয়ে এত বিতর্ক কেন

মেলবোর্ন, ৬ এপ্রিল- বাংলাদেশে প্রতিবছর বাংলা নববর্ষের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী শোভাযাত্রা। কিন্তু চলতি বছর শোভাযাত্রার নামকে ঘিরে আলোচনার ঝড়…

আজ হনুমান জয়ন্তী: ভক্তি, শক্তি ও আধ্যাত্মিকতার মহোৎসব

মেলবোর্ন, ২ এপ্রিল- আজ ২ এপ্রিল সারা বিশ্বে গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে হনুমান জয়ন্তী ২০২৬। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত পবিত্র,…

ওটিএন বাংলার এক বছর পূর্তি: প্রবাসে বাংলা সাংবাদিকতার পথচলায় নতুন মাইলফলক

মেলবোর্ন, ২৯ মার্চ: হাটি হাটি পা পা করে এক বছরের গণ্ডি পেরিয়ে নতুন অধ্যায়ে পদার্পণ করল প্রবাসভিত্তিক বাংলা সংবাদমাধ্যম ওটিএন বাংলা। ২০২৫ সালের ২৯ মার্চ…

মেলবোর্নে স্বাধীনতা দিবস: হৃদয়ে ৭১-এর আয়োজনে আবেগঘন সন্ধ্যা

মেলবোর্ন, ২৯ মার্চ: প্রবাসের মাটিতে আবারও জেগে উঠল বাংলাদেশের স্বাধীনতার অমর চেতনা। “কোটিপ্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এইতো সময়” — এই প্রতিপাদ্যকে সামনে…

একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই

মেলবোর্ন, ২৭ মার্চ- বাংলাদেশের সংগীতাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au