‘ড. ইউনূস তিন-চারটি প্রজন্ম নষ্ট করে দিয়েছেন’: ফজলুর রহমান
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে তাঁকে তিন-চারটি প্রজন্ম নষ্ট করার জন্য দায়ী করেছেন বীর মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য…
মেলবোর্ন, ২২ এপ্রিল- রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান শুনানি শেষে ৫ হাজার টাকা মুচলেখায় পুলিশ রিপোর্ট পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই দিনে বিকেলে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শুনানি শেষে বিকেল সাড়ে ৩টার দিকে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় দেড় মাস বয়সী কন্যাসন্তান কাইফা ইসলাম সিমরানকে বুকে নিয়ে কান্নায় ভেঙে পড়েন শিল্পী বেগম। হৃদয়স্পর্শী সেই দৃশ্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
মামলার তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শেখ নজরুল ইসলাম আদালতে আবেদন করে বলেন, আসামির বিরুদ্ধে ঘটনায় সম্পৃক্ততার পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে আটক রাখা প্রয়োজন।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী শুনানিতে জানান, শিল্পী বেগমের সিজারিয়ান অপারেশন হয়েছে এবং তার মাত্র ১ মাস ১৬ দিনের শিশু রয়েছে। মানবিক দিক বিবেচনায় জামিন চাওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. তাহমিদ মুবিন রাতুলকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় শিল্পী বেগমসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে হামলা, ভাঙচুর, লুটপাট ও বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ রয়েছে, ঘটনার সময় ভুক্তভোগীর পরিবারের ওপর হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়।
দিনব্যাপী নাটকীয়তার পর অবশেষে আদালতের জামিন আদেশে সাময়িক স্বস্তি পেলেও মামলার তদন্ত চলমান রয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au