বাংলাদেশ

আবারও পেপ্যাল চালুর আলোচনা, কতটা প্রস্তুত বাংলাদেশ

  • 3:32 pm - April 24, 2026
  • পঠিত হয়েছে:১৪৮ বার
আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম পেপ্যাল। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ এপ্রিল- বাংলাদেশে আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম পেপ্যাল চালুর সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে ফ্রিল্যান্সার, অনলাইন উদ্যোক্তা এবং প্রযুক্তি খাতের সঙ্গে যুক্তদের একটি বড় অংশ এই সেবার দাবি জানিয়ে আসলেও বাস্তবে এটি এখনো দেশে চালু হয়নি। তবে সাম্প্রতিক সময়ে সরকারের উচ্চপর্যায়ের আলোচনায় পেপ্যাল আনার উদ্যোগের কথা উঠে আসায় বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

বিশ্বজুড়ে অনলাইন লেনদেন, ফ্রিল্যান্স আয়ের অর্থ গ্রহণ, ই-কমার্স এবং আন্তর্জাতিক কেনাকাটায় পেপ্যাল একটি বহুল ব্যবহৃত মাধ্যম। কিন্তু বাংলাদেশে এখনো এর সরাসরি সেবা না থাকায় ব্যবহারকারীরা বিকল্প আন্তর্জাতিক পেমেন্ট চ্যানেল বা ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।

সর্বশেষ ২২ এপ্রিল জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে সরকারের পক্ষ থেকে পেপ্যাল চালুর উদ্যোগ নেওয়ার কথা বলা হয়। এর পর থেকেই প্রযুক্তি ও অর্থনীতি অঙ্গনে এ নিয়ে নতুন করে আগ্রহ ও বিতর্ক তৈরি হয়েছে।

পেপ্যাল মূলত যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বহুজাতিক ফিনটেক কোম্পানি, যা একটি ডিজিটাল পেমেন্ট সিস্টেম হিসেবে কাজ করে। এটি ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট বা ক্রেডিট কার্ড যুক্ত করে অনলাইনে অর্থ পাঠানো, গ্রহণ এবং কেনাকাটার সুযোগ দেয়। এটি এক ধরনের ভার্চুয়াল ওয়ালেট, যেখানে ব্যবহারকারী সরাসরি ব্যাংক তথ্য শেয়ার না করেই লেনদেন সম্পন্ন করতে পারেন।

বিশ্বের ২০০টির বেশি দেশে পেপ্যাল ব্যবহৃত হচ্ছে এবং এটি আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে অন্যতম জনপ্রিয় মাধ্যম হিসেবে বিবেচিত। বিশেষজ্ঞদের মতে, পেপ্যালের বড় সুবিধা হলো এর ক্রস-বর্ডার পেমেন্ট সিস্টেম, যার মাধ্যমে এক দেশে বসে অন্য দেশের পণ্য বা সেবার মূল্য সহজে পরিশোধ করা যায়।

বাংলাদেশে বর্তমানে বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস রয়েছে, তবে সেগুলো মূলত অভ্যন্তরীণ লেনদেনের জন্য ব্যবহৃত হয়। আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে এগুলোর সীমাবদ্ধতা রয়েছে। এই পার্থক্য ব্যাখ্যা করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন বলেন, পেপ্যাল বিশ্বব্যাপী স্বীকৃত একটি সিস্টেম, যেখানে বহু দেশের মুদ্রায় লেনদেন সম্ভব। এ কারণে আন্তর্জাতিক কাজের জন্য এটি বেশি নির্ভরযোগ্য হয়ে ওঠে।

ফ্রিল্যান্সারদের জন্য পেপ্যালকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভাব্য সুবিধা হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশে হাজারো ফ্রিল্যান্সার আন্তর্জাতিক ক্লায়েন্টদের সঙ্গে কাজ করেন, কিন্তু অনেক ক্ষেত্রেই পেপ্যাল না থাকায় তারা সরাসরি পেমেন্ট গ্রহণ করতে পারেন না। ফলে বিকল্প মাধ্যম ব্যবহার করতে গিয়ে অতিরিক্ত খরচ ও সময় ব্যয় হয়।

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সংগঠন বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাশরুর বলেন, অনেক বিদেশি ক্লায়েন্ট পেপ্যাল ছাড়া পেমেন্ট করতে চায় না, কারণ এতে নিরাপত্তার একটি বাড়তি স্তর থাকে। তার মতে, পেপ্যাল চালু হলে ফ্রিল্যান্সারদের আয় গ্রহণ সহজ ও দ্রুত হবে।

বিশেষজ্ঞদের মতে, শুধু ফ্রিল্যান্সার নয়, ক্ষুদ্র ব্যবসায়ী, অনলাইন উদ্যোক্তা, প্রবাসী এবং আন্তর্জাতিক শিক্ষার্থীরাও এতে উপকৃত হবেন। বিদেশি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি পরিশোধ, অনলাইন কোর্স কেনা বা বিদেশ থেকে পণ্য আমদানি ও রপ্তানির ক্ষেত্রে পেপ্যাল বড় ভূমিকা রাখতে পারে।

সম্প্রতি যুক্তরাজ্যে পড়াশোনা করা বাংলাদেশি শিক্ষার্থী সোনিয়া আলম জানান, তিনি পেপ্যাল ব্যবহার করে অনলাইন কোর্সের ফি পরিশোধ করেছেন। তার মতে, এটি অনেক সহজ এবং নিরাপদ, কারণ এতে আলাদা করে ব্যাংক তথ্য বারবার দিতে হয় না।

তবে পেপ্যাল চালু হলে কিছু চ্যালেঞ্জ ও ঝুঁকির বিষয়ও সামনে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে বড় ঝুঁকি হলো প্রতারণা বা ফিশিং মেইলের মাধ্যমে ব্যবহারকারীর তথ্য চুরি হওয়া। এ ধরনের ডিজিটাল প্রতারণা বিশ্বজুড়েই একটি পরিচিত সমস্যা।

আইটি বিশেষজ্ঞ মো. শফিউদ্দিন রাসেল বলেন, ফিশিং মেইল ও সাইবার প্রতারণা নতুন কিছু নয়, তবে সচেতনতা থাকলে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। তার মতে, আসল চ্যালেঞ্জ হলো নিয়ন্ত্রণ কাঠামো তৈরি করা, যাতে অবৈধ লেনদেন বা মানি লন্ডারিংয়ের ঝুঁকি না থাকে।

ব্যাংক খাতের বিশেষজ্ঞদের মতে, পেপ্যাল চালু করতে হলে বাংলাদেশে একটি সুস্পষ্ট নিয়ন্ত্রক কাঠামো তৈরি করতে হবে। এটি কোন প্রতিষ্ঠান পরিচালনা করবে, কীভাবে লেনদেন পর্যবেক্ষণ হবে এবং সেটেলমেন্ট সিস্টেম কী হবে, এসব বিষয়ে স্পষ্ট নীতিমালা প্রয়োজন।

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের তথ্যপ্রযুক্তি অডিট প্রধান রাশেদুল ইসলাম বলেন, পেপ্যাল চালু হলে প্রতিটি অ্যাকাউন্টের পরিচয়, আয়ের উৎস এবং লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তা না হলে মানি লন্ডারিংসহ আর্থিক অপরাধের ঝুঁকি বাড়তে পারে।

তিনি আরও বলেন, ডিজিটাল লেনদেন যত দ্রুত হচ্ছে, ততই প্রতারণার ঝুঁকি বাড়ছে। তাই প্রতিকার ব্যবস্থা এবং মনিটরিং সিস্টেম ২৪ ঘণ্টা কার্যকর রাখা জরুরি।

বিশেষজ্ঞদের আরেকটি উদ্বেগ হলো, পেপ্যালের মাধ্যমে লেনদেন হলে তা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে কি না। ফলে নিয়ন্ত্রণ ও নজরদারির কাঠামো কতটা শক্তিশালী হবে, সেটি একটি বড় প্রশ্ন।

বাংলাদেশে পেপ্যাল চালু হলে এটি অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন প্রযুক্তি ও অর্থনীতি বিশ্লেষকরা। তবে এর পাশাপাশি নিরাপত্তা, নিয়ন্ত্রণ এবং নীতিগত প্রস্তুতি কতটা শক্তিশালী হয়, তার ওপরই নির্ভর করবে এর সফলতা।

সূত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

সুদের হার বাড়ছে, এরপর কি আরও বড় অর্থনৈতিক সংকট আসছে?

অস্ট্রেলিয়ায় আগামী সপ্তাহে আবারও সুদের হার বাড়ানোর জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার (আরবিএ) গভর্নর মিশেল বুলকের পরবর্তী…

কবরের ফেরেশতা নিয়ে ভিন্নমত, গুলিতে নিহত ইসলামি বক্তা

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়েছে বিতর্কিত ইসলামি বক্তা ইয়াহায়া মাসুসুকাকে। মৃত্যুর পর কবরে দুই ফেরেশতা এসে মৃত ব্যক্তিকে প্রশ্ন করেন,…

সাংবাদিকদের হয়রানির দায়ে দোষী সাব্যস্ত ডানপন্থী নেতা টমি রবিনসন

ব্রিটেনের বিতর্কিত অতি ডানপন্থী নেতা টমি রবিনসন দুই সাংবাদিককে হয়রানি এবং তাঁদের ওপর সহিংস হামলার আশঙ্কা তৈরি করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। তাঁর বিরুদ্ধে আনা…

মাদারীপুরে কথিত জুলাইযোদ্ধার বাড়ি গুঁড়িয়ে দিল আওয়ামী লীগ নেতা

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দী গ্রামে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের জেরে কথিত ‘জুলাইযোদ্ধা’ তামিম মাতুব্বরের বাড়িসহ অন্তত ৫০টি বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট…

শেষ ১০ মিনিটে ৩ গোল, নাটকীয় ম্যাচে হার এড়াল মেসিরা

ম্যাচের শেষ ১০ মিনিটে হলো তিনটি গোল। শেষ মুহূর্তের গোলে হার এড়াল লিওনেল মেসির ইন্টার মায়ামি। বৃহস্পতিবার এফসি সিনসিনাতির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে দলটি।…

‘ধাক্কাটি ছিল ভয়াবহ, বগিটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে’

স্পেনে ট্রেন দুর্ঘটনার ভয়াবহ মুহূর্তের বর্ণনা দিয়েছেন দুর্ঘটনাকবলিত ট্রেনের যাত্রী ও সাংবাদিক রবার্তো গোমেজ। তাঁর ভাষায়, সংঘর্ষের ধাক্কা ছিল এতটাই তীব্র যে একটি বগি পুরোপুরি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au