বাংলাদেশ

৭ বছরের শিশু ধর্ষণের ঘটনায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

  • 8:54 pm - March 19, 2025
  • পঠিত হয়েছে:৯৭ বার
শিশু ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত জাহিদুল ইসলাম

রাজধানীর বনশ্রীতে ৭ বছরের শিশু নাহিদু জান্নাতকে ধর্ষণের মামালায় গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মোছাম্মৎ রোকসানা বেগম হ্যাপি আজ বুধবার এ রায় দেন। রায় ঘোষণার পর আসামি জাহিদুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ২১ মার্চ সন্ধ্যায় শিশুটিকে পড়াতে আসেন আসামি জাহিদুল। এ সময় শিশুটির বাবা-মা বাসার বাইরে ছিলেন। পরে শিশুটির বাবা-মা বাসায় আসেন। বাবা-মাকে দেখে শিশুটি কাঁদতে থাকে। শিশুটি তার বাবা-মাকে জানায়, সে যখন বাথরুমে গিয়েছিল, তখন তার শিক্ষক সেখানে ঢুকে তাকে ধর্ষণ করেন।

তবে মৃত্যুদণ্ডের রায়ে ক্ষোভ জানিয়ে আসামিপক্ষের আইনজীবী বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা।

এই শাখার আরও খবর

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

মেলবোর্ন, ৫ জুন- টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তেজনা চরমে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন…

আইভীকে দেখতে যাওয়ার অভিযোগে সিটি করপোরেশনের কর্মচারী চাকরিচ্যুত

মেলবোর্ন, ৫ জুন- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর সঙ্গে দেখা করতে যাওয়ার অভিযোগে সিটি করপোরেশনের এক চতুর্থ শ্রেণির কর্মচারীকে চাকরি থেকে…

দৌলতদিয়া ঘাটে আবারও বাস পদ্মা নদীতে

মেলবোর্ন, ৫ জুন- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার…

মে ২০২৬: বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে নতুন উদ্বেগজনক চিত্র প্রকাশ

মেলবোর্ন, ৫ জুন- বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার পরিস্থিতি নিয়ে একটি নতুন ফ্যাক্ট শিটে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। ‘এসএএমআইডিএইচ’ নামের একটি গবেষণা ও বিশ্লেষণভিত্তিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au