বিশ্ব

ইরানের নৌ–অবরোধ দীর্ঘায়িতের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, তেলের বাজারে নতুন অস্থিরতা

  • 6:26 pm - April 29, 2026
  • পঠিত হয়েছে:২৪৬ বার
ইরান যুদ্ধের কারণে এখনও অচলবস্থা হরমুজ প্রাণালিতে, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- ইরানের বন্দরগুলোকে কেন্দ্র করে মার্কিন নৌ–অবরোধ আরও দীর্ঘায়িত হতে পারে, এমন ইঙ্গিতের পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবরোধের মেয়াদ বাড়ানোর প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রকাশিত খবরে বলা হয়েছে, ইরানের অর্থনীতি ও তেল রপ্তানির ওপর চাপ ধরে রাখতে দেশটির বন্দরগুলোতে জাহাজ চলাচল সীমিত বা বন্ধ রাখার কৌশল আরও দীর্ঘ সময়ের জন্য বহাল রাখতে চায় ওয়াশিংটন। এই সিদ্ধান্তের প্রভাব সরাসরি পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে।

বুধবার সকালে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। ব্রেন্ট ক্রুড টানা আট দিন ধরে মূল্যবৃদ্ধির ধারায় রয়েছে। জুন মাসের সরবরাহের জন্য এ তেলের দাম ৫২ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ১১১ দশমিক ৭৮ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে জুলাই মাসের আগাম সরবরাহের দামও বেড়ে হয়েছে ১০৪ দশমিক ৮৪ ডলার।

অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলের দামও বেড়েছে। ব্যারেলপ্রতি ৫৭ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ বৃদ্ধি পেয়ে এটি ১০০ দশমিক ৫০ ডলারে উঠেছে। গত আট কার্যদিবসের মধ্যে সাত দিনই এ তেলের দাম ঊর্ধ্বমুখী ছিল।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণে বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্ব জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই প্রণালির ওপর নির্ভরশীল হওয়ায় সেখানে যেকোনো উত্তেজনা সরাসরি দামের ওপর প্রভাব ফেলে।

এদিকে ইরান–সংক্রান্ত সামরিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও রাজনৈতিক চাপ বাড়ছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আজ প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিস কমিটির শুনানিতে অংশ নিচ্ছেন। সেখানে তাঁকে কঠোর প্রশ্নের মুখে পড়তে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুনানিতে প্রস্তাবিত ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও ইরান পরিস্থিতি নিয়েই বিতর্ক বেশি তীব্র হতে পারে। এর আগে ইরান যুদ্ধ নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে দেওয়া তথ্য নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের আইনপ্রণেতারাই অসন্তোষ প্রকাশ করেছিলেন। ফলে আজকের শুনানি উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল ড্যান কেইন-ও সাক্ষ্য দেবেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্র সফররত রাজা তৃতীয় চার্লস-এর সম্মানে আয়োজিত এক নৈশভোজে ইরান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, ইরান যাতে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, সে বিষয়ে দুই দেশের মধ্যে ঐক্যমত রয়েছে। তাঁর দাবি, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ‘ইতিবাচক’ দিকে এগোচ্ছে এবং যুক্তরাষ্ট্র সামরিকভাবে প্রতিপক্ষকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার ভোরে হানিন শহরে বিমান হামলায় বেশ কিছু ঘরবাড়ি ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল নিউজ এজেন্সি। এর আগে নাকুরা ও খিয়াম এলাকাতেও হামলার ঘটনা ঘটে।

সীমান্তবর্তী এসব এলাকায় কয়েক দিন ধরেই পাল্টাপাল্টি হামলার তীব্রতা বাড়ছে, যা সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

সূত্র: আল জাজিরা

এই শাখার আরও খবর

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ

জলবায়ু পরিবর্তনের প্রভাব, যুদ্ধ, বাণিজ্যিক অস্থিরতা এবং সরবরাহব্যবস্থায় বাড়তে থাকা অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে,…

চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী?

বাংলাদেশ বিমানবাহিনী আধুনিকায়নের অংশ হিসেবে চীন থেকে নতুন প্রজন্মের যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে। আলোচনায় থাকা চীনের তৈরি জে-১০সি যুদ্ধবিমান নিয়ে ইতোমধ্যে দেশের প্রতিরক্ষা অঙ্গনে ব্যাপক…

মৃত্যুর ২০ বছর পর প্রকাশ্যে স্টিভ আরউইনের আবেগঘন শেষ বার্তা

মৃত্যুর ২০ বছর পর প্রকাশ্যে এসেছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ‘ক্রোকোডাইল হান্টার’ স্টিভ আরউইনের তাঁর দলের উদ্দেশে দেওয়া শেষ আবেগঘন বার্তা। কুমির নিয়ে গবেষণার শেষ অভিযানে যাওয়ার…

ছয় সপ্তাহের মধ্যে ইরানের আকস্মিক হামলার আশঙ্কা সাবেক মার্কিন রাষ্ট্রদূতের

আগামী ছয় সপ্তাহের মধ্যে ইরান আকস্মিক হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিউনিশিয়ায় দায়িত্ব পালন করা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জোয়ে হুড। তাঁর ধারণা, বিশেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au