অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া বিদেশিদের মধ্যে শীর্ষে ভারত

  • 9:50 pm - April 30, 2026
  • পঠিত হয়েছে:৩২৬ বার
অস্ট্রেলিয়ার জনসংখ্যা ছাড়াল ২ কোটি ৮০ লাখ । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- অস্ট্রেলিয়ায় বসবাসরত বিদেশে জন্ম নেওয়া মানুষের নিজেদের দেশের তালিকায় বড় পরিবর্তন এসেছে। দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থা অস্ট্রেলিয়ান পরিসংখ্যান ব্যুরো-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রথমবারের মতো ইংল্যান্ডকে সামান্য ব্যবধানে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার মাটিতে জন্ম নেওয়া বিদেশিদের মধ্যে শীর্ষ অবস্থান দখল করেছে ভারত।

অস্ট্রেলিয়ান পরিসংখ্যান ব্যুরো-এর তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় বসবাসরত মোট ৮৮ লাখ বিদেশে জন্ম নেওয়া মানুষের মধ্যে ভারতীয় বংশোদ্ভূত নাগরিকদের সংখ্যা ৯ লাখ ৭১ হাজার ২০ জন। অন্যদিকে ইংল্যান্ডের বংশোদ্ভূত নাগরিকদের মধ্যে জন্ম নেওয়া মানুষের সংখ্যা ৯ লাখ ৭০ হাজার ৯৫০ জন, যা খুব সামান্য ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে।

পরিসংখ্যান বলছে, ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে অস্ট্রেলিয়ায় ভারতীয় বংশোদ্ভূত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে। এই এক দশকে দেশটিতে ভারতীয় বংশোদ্ভূত মানুষের সংখ্যা ৫ লাখেরও বেশি বৃদ্ধি পেয়েছে, যা অভিবাসন প্রবণতার বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়।

এই সময়ের মধ্যে আরও তিনটি দেশ চীন, ফিলিপাইন ও নেপাল- অস্ট্রেলিয়ায় জন্মস্থানভিত্তিক জনসংখ্যার তালিকায় শীর্ষে উঠে এসেছে। এই চারটি দেশের মানুষের সম্মিলিত বৃদ্ধি এক দশকে ১০ লাখের বেশি হয়েছে।

অন্যদিকে একই সময়ে ইংল্যান্ড, ইতালি, গ্রিস ও জার্মানিতে জন্ম নেওয়া মানুষের সংখ্যা মিলিয়ে ১ লাখের বেশি কমেছে। বিশেষ করে ইউরোপীয় দেশগুলো থেকে অভিবাসনের হার কমে যাওয়াকে এই পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

অস্ট্রেলিয়ার জনসংখ্যার ইতিহাসে অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া বিদেশিদের অনুপাত উল্লেখযোগ্যভাবে ওঠানামা করেছে। ১৮৯১ সালের প্রাথমিক পরিসংখ্যানে দেখা যায়, সে সময় মোট জনসংখ্যার প্রায় ৩২ শতাংশই বিদেশে জন্ম নেওয়া ছিল। তবে পরবর্তী সময়ে দুই বিশ্বযুদ্ধ ও মহামন্দার প্রভাবে এই হার কমে প্রায় ১০ শতাংশে নেমে আসে।

গত দুই দশকে অস্ট্রেলিয়ায় অভিবাসনের প্রবাহ তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। প্রতি বছর গড়ে প্রায় ৩ শতাংশ হারে এই জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা দেশটির অর্থনীতি ও সমাজে অভিবাসনের গুরুত্বপূর্ণ ভূমিকার ইঙ্গিত দেয়।

বিশ্লেষকদের মতে, এ ধরনের পরিবর্তন অস্ট্রেলিয়ার জনসংখ্যাগত কাঠামো, শ্রমবাজার এবং সাংস্কৃতিক বৈচিত্র্যে দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সূত্র; news.com.au

এই শাখার আরও খবর

বিদায়ের সুরে বিষণ্ন দশমী, আগামী শরতে ফেরার অপেক্ষা

আনন্দ, উচ্ছ্বাস, উৎসবের রঙ আর বিদায়ের বিষণ্নতা মিশ্রিত আবহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর)…

বাংলাদেশিদের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে

সরকারের ঋণ বাড়ার বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি ২০২৬-২৭ অর্থবছর শেষে দেশের মাথাপিছু সরকারি ঋণ দেড় লাখ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী,…

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও ২

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।…

পলিন হ্যানসনকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য:রক্ষণশীল জোট গঠনে দূরত্বে কোয়ালিশন ও ওয়ান নেশন

অস্ট্রেলিয়ার রাজনীতিতে লেবার সরকারকে ক্ষমতাচ্যুত করতে রক্ষণশীল দলগুলোর ঐক্যের আহ্বান উঠেছে। কিন্তু পলিন হ্যানসন ও অ্যাঙ্গাস টেলরের অবস্থান, নেতৃত্বের প্রশ্ন এবং আসন ভাগাভাগি নিয়ে মতপার্থক্য…

সৌদি আরবে নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের পর কূটনৈতিক সংকটে বাংলাদেশ

মক্কায় মসজিদের ভেতরে চুম্বনের অভিযোগে এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। তবে তাঁদের মৃত্যুদণ্ডের রায় কিংবা তা কার্যকরের বিষয়ে সৌদি…

শুভ বিজয়া দশমী: অশুভের বিনাশ, সত্য ও মানবতার জয়

শারদীয় দুর্গোৎসবের শেষ অধ্যায় বিজয়া দশমী। আনন্দ, বেদনা, আবেগ ও সম্প্রীতির এক অনন্য মেলবন্ধনে এই দিনটি বাঙালির হৃদয়ে বিশেষ তাৎপর্য বহন করে। কয়েক দিনের উৎসব,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au