বিশ্ব

পশ্চিমবঙ্গে মাংস বিক্রি নিয়ে নতুন নির্দেশিকায় কী আছে?

  • 10:06 pm - May 15, 2026
  • পঠিত হয়েছে:২৭৯ বার
ভবানীপুরে শোভাযাত্রায় শুভেন্দু অধিকারী ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ মে- পশ্চিমবঙ্গে গবাদি পশুর মাংস বিক্রি ও জবাই নিয়ে ১৯৫০ সালের প্রাণীসম্পদ সুরক্ষা আইন নতুন করে কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সরকারি অনুমোদন ছাড়া গরু, বলদ, ষাঁড়, বাছুর ও মহিষ জবাই করা যাবে না এবং মাংস বিক্রির ক্ষেত্রেও মানতে হবে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, ১৪ বছরের কম বয়সী গবাদি পশু জবাই নিষিদ্ধ থাকবে। কোনো পশু জবাইয়ের আগে স্থানীয় প্রশাসন, পৌরসভা চেয়ারম্যান বা পঞ্চায়েত কর্তৃপক্ষের লিখিত অনুমতি নিতে হবে। পশুটি যদি অক্ষম, বিকলাঙ্গ বা প্রজননে অযোগ্য হয়, সেক্ষেত্রে বিশেষ অনুমোদন দেওয়া যেতে পারে।

কলকাতায় গরু বিক্রি ।ছবিঃ সংগৃহীত

সরকার আরও নির্দেশ দিয়েছে, প্রকাশ্যে রাস্তার পাশে ঝুলিয়ে মাংস বিক্রি করা যাবে না। স্বাস্থ্যসম্মত উপায়ে ঢেকে মাংস বিক্রি করতে হবে এবং দীর্ঘ সময় ধরে বাসি মাংস সংরক্ষণ বা বিক্রি থেকেও বিরত থাকতে হবে। কোরবানির ঈদের আগে এমন নির্দেশনা আসায় ব্যবসায়ীদের একাংশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, গোমাংস বিক্রিতে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। দলটির নেতারা বলছেন, শুধু পুরোনো আইন কঠোরভাবে কার্যকর করা হচ্ছে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। তবে ব্যবসায়ীদের কেউ কেউ আশঙ্কা করছেন, প্রশাসনিক অনুমতির প্রক্রিয়া জটিল হলে বাজারে সরবরাহে প্রভাব পড়তে পারে।

কলকাতা ও পার্ক স্ট্রিট এলাকার বেশ কয়েকটি রেস্তোরাঁ মালিক জানিয়েছেন, এখন পর্যন্ত গোমাংস সরবরাহে বড় কোনো সমস্যা দেখা যায়নি। তবে উত্তরবঙ্গের কিছু এলাকায় পরিস্থিতি ভিন্ন। সীমান্তবর্তী জয়গাঁওয়ে একটি গোমাংসের দোকান বন্ধ করে দেওয়ার খবর পাওয়া গেছে, ফলে স্থানীয় ক্রেতাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

এদিকে পশ্চিমবঙ্গ সরকার বেআইনি স্থাপনা উচ্ছেদ এবং সীমান্ত নিরাপত্তা নিয়েও নতুন পদক্ষেপ নিয়েছে। কলকাতার তিলজলায় অগ্নিকাণ্ডের পর অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে এবং কয়েকটি ভবনে বুলডোজার চালানো হয়েছে। এ নিয়ে বিরোধীদের সমালোচনাও তৈরি হয়েছে।

তিলজলায় ‘বেআইনি নির্মাণ’ ভাঙতে বুলডোজার । ছবিঃ সংগৃহীত

সীমান্ত নিরাপত্তা জোরদারে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় ‘আসাম মডেল’ অনুসরণের কথাও বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি রাজ্যের বিভিন্ন সড়কে অবৈধ টোল আদায় ও তোলাবাজি বন্ধে জেলা প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au