বিশ্ব

ভয়াবহ ঝড়ে টিনের চালাসহ আকাশে উড়ে গেলেন রিকশাচালক, উত্তর প্রদেশে প্রাণহানি ১১১

  • 11:29 pm - May 15, 2026
  • পঠিত হয়েছে:২২৫ বার
ভয়াবহ ঝড়ে টিনের চালাসহ আকাশে উড়ে গেলেন রিকশাচালক । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ মে- ভারতের উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়, বজ্রপাত ও ভারি বৃষ্টিতে অন্তত ১১১ জন নিহত হয়েছেন। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই বেরেলি জেলায় ঘটেছে অবিশ্বাস্য এক ঘটনা। প্রবল ঝড়ের সময় টিনের ছাউনি আঁকড়ে ধরে থাকা এক রিকশাচালক প্রায় ৫০ ফুট ওপরে আকাশে উড়ে গিয়ে মাঠে পড়ে গুরুতর আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় বেরেলি জেলার বামিয়ানা গ্রামে এ ঘটনা ঘটে। আহত রিকশাচালকের নাম মোহাম্মদ নানহে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি একটি বিয়ের হলের টিনের ছাউনি উড়ে যাওয়া ঠেকানোর চেষ্টা করছিলেন। ঠিক তখনই শক্তিশালী ঝোড়ো হাওয়া পুরো কাঠামোটি তুলে নেয় এবং তার সঙ্গে তিনিও বাতাসে ভেসে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, টিনের ছাউনির সঙ্গে কয়েক সেকেন্ড আকাশে ভেসে থাকার পর পাশের একটি আখক্ষেতে ছিটকে পড়েন মোহাম্মদ নানহে। এতে তার হাত ও পা ভেঙে যায়। তবে চিকিৎসকদের মতে, আখক্ষেতে পড়ে যাওয়ায় আঘাতের তীব্রতা কিছুটা কমে এবং সেটিই তার প্রাণ বাঁচাতে সাহায্য করেছে।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরলেও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবার হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার ভিডিওটি ধারণ করে ১৬ বছর বয়সী কিশোর রাজন আনসারি। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকে আহত রিকশাচালককে ‘বেরেলির উড়ন্ত মানুষ’ বলে অভিহিত করছেন।

এদিকে উত্তর প্রদেশজুড়ে আঘাত হানা এই দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্যের ত্রাণ কমিশনারের দপ্তর জানিয়েছে, প্রবল ঝড় ও বজ্রপাতে অন্তত ৭২ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে দুই শতাধিক বাড়িঘর। বহু এলাকায় ঘরের টিনের ছাউনি উড়ে গেছে, গাছ উপড়ে পড়েছে এবং সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে উত্তর প্রদেশে তীব্র ঝড়, বজ্রপাত ও চরম আবহাওয়ার ঘটনা বেড়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন ও অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণেই এ ধরনের ভয়াবহ আবহাওয়া আরও ঘন ঘন দেখা দিচ্ছে।

এই শাখার আরও খবর

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au