বাংলাদেশ

জাবির প্রশাসনিক ভবনে তালা

  • 6:51 pm - May 17, 2026
  • পঠিত হয়েছে:২০১ বার
জাবির প্রশাসনিক ভবনে তালা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৭ মে- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে আন্দোলন আরও তীব্র হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবিতে এবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

রোববার (১৭ মে) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দেন শিক্ষার্থীরা। এর আগে একই দাবিতে প্রক্টর কার্যালয়েও তালা ঝুলানো হয়েছিল।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার ১০০ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি। এতে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে ক্যাম্পাসজুড়ে।

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আদৃতা রায় বলেন, “এত সময় পার হয়ে গেলেও আসামিকে গ্রেপ্তারের কোনো অগ্রগতি নেই। প্রশাসন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে কি না, সেটিও এখন প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে।”

তিনি জানান, শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হলো দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা। প্রশাসনের ওপর চাপ তৈরি করতেই তারা প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন। তবে জরুরি প্রয়োজনে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ ও বের হওয়ার সুযোগ রাখা হয়েছে বলেও জানান আন্দোলনকারীরা।

এদিকে পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. সোহেল রানাকে কমিটির সভাপতি করা হয়েছে। অন্য সদস্যরা হলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাহিদ আখতার, দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসরীন সুলতানা, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. কামরুজ্জামান, দর্শন বিভাগের অধ্যাপক মো. জহির রায়হান এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন উচ্চশিক্ষা ও বৃত্তি শাখার ডেপুটি রেজিস্ট্রার লুৎফর রহমান আরিফ।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে। বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এক নারী শিক্ষার্থীকে রাস্তা থেকে টেনে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। পরে বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অজ্ঞাত এক যুবককে আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের করে।

ঘটনার পর থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ, মানববন্ধন ও নানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং নারী শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা।

 

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au