বিশ্ব

কঙ্গোতে ভয়াবহ ইবোলা আতঙ্ক, রেড ক্রসের ৩ স্বেচ্ছাসেবকের মৃত্যু

  • 2:55 pm - May 24, 2026
  • পঠিত হয়েছে:২৩৯ বার
রেড ক্রসের ৩ স্বেচ্ছাসেবকের মৃত্যু । ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৪ মে- ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে নতুন করে ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাবে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। আক্রান্তদের মরদেহ দাফনের সময় ভাইরাসে সংক্রমিত হয়ে আন্তর্জাতিক রেড ক্রসের তিন স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি (আইএফআরসি)।

নিহত স্বেচ্ছাসেবকেরা হলেন আলিকানা উদুমুসি অগাস্টিন, সেজাবো কাতানাবো এবং আজিকো চান্দিরু ভিভিয়েন। তারা দেশটির পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশের মংওয়ালু শহরে মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত ছিলেন। আইএফআরসি জানিয়েছে, তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আক্রান্ত মানুষের সেবায় কাজ করছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ মার্চ একটি প্রকল্পের আওতায় মরদেহ দাফনের কাজে অংশ নেওয়ার সময় তারা অজান্তেই সংক্রমিত হন। পরে ৫ মে থেকে ১৬ মে’র মধ্যে তাদের মৃত্যু হয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইবোলায় আক্রান্ত কোনো ব্যক্তির মৃত্যুর পরও তার শরীরের তরল পদার্থ অত্যন্ত সংক্রামক থাকে। ফলে দাফনের সময় সুরক্ষা ব্যবস্থা যথাযথ না হলে সংক্রমণের ঝুঁকি অত্যন্ত বেশি থাকে।

এবারের প্রাদুর্ভাবের জন্য দায়ী করা হচ্ছে ইবোলার বিরল ‘বুন্দিবুগিও’ ধরনকে। চিকিৎসা বিজ্ঞানীরা জানিয়েছেন, এই প্রজাতির বিরুদ্ধে এখনো কার্যকর কোনো অনুমোদিত ভ্যাকসিন নেই। আক্রান্তদের অন্তত এক-তৃতীয়াংশের মৃত্যু হওয়ার আশঙ্কা থাকে।

কঙ্গোতে এখন পর্যন্ত ৭৫০ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন অন্তত ১৭০ জন। পরিস্থিতির অবনতি হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আফ্রিকাজুড়ে ঝুঁকির মাত্রা বাড়িয়েছে।

ডব্লিউএইচও প্রধান ড. টেড্রোস আধানম গেব্রেইয়েসুস জানিয়েছেন, বৈশ্বিক ঝুঁকি এখনো সীমিত থাকলেও আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।

প্রতিবেশী উগান্ডাতেও নতুন করে তিনজন ইবোলা রোগী শনাক্ত হওয়ায় দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা পাঁচে পৌঁছেছে। আফ্রিকা সিডিসি ইতোমধ্যে অ্যাঙ্গোলা, বুরুন্ডি, কেনিয়া, রুয়ান্ডা, দক্ষিণ সুদান, তানজানিয়াসহ অন্তত ১০টি দেশকে উচ্চঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে।

ভাইরাসের বিস্তার ঠেকাতে কঙ্গো সরকার ইতুরি প্রদেশের রাজধানী বুনিয়ার সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও বেসরকারি ফ্লাইট চলাচল স্থগিত করেছে। শুধুমাত্র জরুরি চিকিৎসা ও মানবিক সহায়তার ফ্লাইট বিশেষ অনুমতি নিয়ে চলাচল করতে পারবে।

এদিকে ইবোলা নিয়ে স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক বাড়ছে। ইতুরি অঞ্চলে ইবোলায় মৃত সন্দেহে এক যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর না করায় ক্ষুব্ধ জনতা একটি হাসপাতালের অংশে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au