মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন
সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…
মেলবোর্ন, ২৭ মে- সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার (২৭ মে) সকাল সোয়া ৭টার দিকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, তুরস্কের ইস্তাম্বুলে স্বল্প সময়ের ট্রানজিট শেষে তার প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে। যাত্রাকালে বিমানবন্দরে তাকে ভিআইপি মর্যাদা দেওয়া হয়।
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। ওই বছরের ৮ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন এবং রাজনৈতিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ সময়টিতে দেশের প্রশাসনিক ও নির্বাচনকালীন কার্যক্রম পরিচালনা করেন।
পরবর্তীতে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হলে ১৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি।
রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর এবার তার এই ফ্রান্স সফর ঘিরেও নানা মহলে আগ্রহ তৈরি হয়েছে। তবে সফরের উদ্দেশ্য বা নির্ধারিত কর্মসূচি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au