বিশ্ব

গ্রিন কার্ড নীতি নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্ত

  • 3:15 pm - May 31, 2026
  • পঠিত হয়েছে:২০৭ বার
গ্রিন কার্ড নীতি ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩১ মে- মার্কিন গ্রিন কার্ড নীতিতে বিতর্কিত অবস্থান থেকে আংশিক সরে এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নতুন ব্যাখ্যায় যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, গ্রিন কার্ডের জন্য আবেদনকারী সব অভিবাসীকে নিজ দেশে ফিরে গিয়ে অপেক্ষা করতে হবে না। কেবল নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে ডিএইচএসের এক মুখপাত্র বলেন, গত সপ্তাহে যে নির্দেশনা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল, সেটি কোনো সার্বজনীন নীতি পরিবর্তন নয়। বরং বিশেষ পরিস্থিতিতে অভিবাসন কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পুনর্ব্যক্ত করতেই ওই নির্দেশনা জারি করা হয়েছিল।

গ্রিন কার্ড হলো এমন একটি সরকারি পরিচয়পত্র, যা কোনো বিদেশি নাগরিককে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার অনুমতি দেয়। যদিও এর মাধ্যমে সরাসরি মার্কিন নাগরিকত্ব পাওয়া যায় না, তবে ভবিষ্যতে নাগরিকত্বের পথ সুগম হয়।

এর আগে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) এমন ইঙ্গিত দিয়েছিল যে, যারা যুক্তরাষ্ট্রের ভেতর থেকে গ্রিন কার্ডের আবেদন করবেন, তাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে নিজ দেশে ফিরে যেতে হতে পারে। এই ঘোষণার পরই ডেমোক্র্যাট আইনপ্রণেতা, অভিবাসন আইনজীবী এবং মানবাধিকার সংগঠনগুলো তীব্র সমালোচনা শুরু করে।

সমালোচকদের মতে, এমন নীতি কার্যকর হলে হাজার হাজার পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়ত এবং আবেদনকারীদের জন্য অতিরিক্ত আর্থিক ও প্রশাসনিক জটিলতা তৈরি হতো। একই সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস ও কর্মরত অনেক অভিবাসীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ত।

এ অবস্থায় নতুন ব্যাখ্যায় ডিএইচএস জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থান করা ব্যক্তি কিংবা সরকারি সহায়তার ওপর অতিমাত্রায় নির্ভরশীল কিছু আবেদনকারীর ক্ষেত্রে দেশে ফেরার নির্দেশনা দেওয়া হতে পারে। তবে এটি সবার জন্য বাধ্যতামূলক নয় এবং প্রতিটি আবেদন পৃথকভাবে মূল্যায়ন করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিবাসন আইনজীবীদের বরাত দিয়ে  জানিয়েছে, ইতোমধ্যে কিছু আবেদনকারীকে সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হচ্ছে কেন তারা যুক্তরাষ্ট্রের ভেতর থেকেই গ্রিন কার্ডের আবেদন করছেন এবং নিজ দেশ থেকে আবেদন করতে তাদের কোনো বাধা রয়েছে কি না।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও ব্যবসা খাতের নেতারা নতুন নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, বিদেশি দক্ষ কর্মীদের ওপর নির্ভরশীল প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এ ধরনের নীতিগত অনিশ্চয়তার কারণে ক্ষতির মুখে পড়তে পারে। বিশেষ করে অস্থায়ী কর্মভিসায় যুক্তরাষ্ট্রে কর্মরত অনেক পেশাজীবী গ্রিন কার্ডের মাধ্যমে স্থায়ীভাবে দেশটিতে বসবাসের পরিকল্পনা করে থাকেন।

বিশ্লেষকদের মতে, ব্যাপক সমালোচনা ও রাজনৈতিক চাপের মুখে ট্রাম্প প্রশাসনের এই অবস্থান পরিবর্তন অভিবাসন নীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে। তবে ভবিষ্যতে অভিবাসন কর্মকর্তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন চ্যালেঞ্জও তৈরি হতে পারে।

সুত্রঃ দ্য নিউইয়র্ক টাইমস

এই শাখার আরও খবর

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au